News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মণিপুরে নিরাপত্তা নিশ্চিতায়নে ৩৫৫ ধারা বলবৎ কেন্দ্রের
Image

মণিপুরে নিরাপত্তা নিশ্চিতায়নে ৩৫৫ ধারা বলবৎ কেন্দ্রের


ইমফল, ৪ মে (হি.স.) : হিংসাজৰ্জর মণিপুরে নিরাপত্তা নিশ্চিত করতে ৩৫৫ ধারা বলবৎ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ধারা বলবৎ করে কেন্দ্রীয় সরকার ইমফল-চূড়াচাঁদপুর সড়ক এবং সংশ্লিষ্ট উপদ্রুত এলাকার নিরাপত্তা ব্যবস্থা সেনাবাহিনী, আধাসেনা এবং রাজ্য পুলিশের হাতে তুলে দিয়েছে। ওই সব অঞ্চলে সুরক্ষা বেষ্টনী গড়ে যাতে আর কোনও সহিংসতা বা ঝামেলা না হয় তার ব্যবস্থা নেবে যৌথ বাহিনী।

সংবিধানের ৩৫৫ ধারার বলে বাহ্যিক আগ্রাসন এবং অভ্যন্তরীণ গোলযোগের বিরুদ্ধে সংশ্লিষ্ট রাজ্যকে রক্ষা করা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। গত কয়েকদিন ধরে রাজ্যে অশান্তি ও সহিংসতার দরুন কেন্দ্রীয় সরকার ৩৫৫ ধারা বলবৎ করে মণিপুরের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব নিয়েছে।

রাজ্য পুলিশের জনৈক শীর্ষ আধিকারিক বলেছেন, অনুচ্ছেদ ৩৫৫ হলো ভারতের সংবিধানের পার্ট XVIII-এর ৩৫২ থেকে ৩৬০ অনুচ্ছেদের মধ্যবর্তী জরুরি বিধানগুলির একটি অংশ৷ এই অনুচ্ছেদ কেন্দ্রীয় সরকারকে অভ্যন্তরীণ ঝামেলা এবং বহিরাগত আগ্রাসনের বিরুদ্ধে একটি রাজ্যকে রক্ষা করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দিয়েছে৷

Releated Posts

নালা থেকে নিখোঁজ দিনমজুরের দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২৭ জুলাই : খোয়াই থানাধীন লাঠিবাড়ি কর্মকারপাড়া এলাকায় একটি কাঁচা নালা থেকে এক নিখোঁজ দিনমজুরের মৃতদেহ উদ্ধারকে…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top