News Flash

  • Home
  • দেশ
  • শ্রীনগর-কার্গিল সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক, সাময়িক দুর্ভোগের পর স্বস্তি
Image

শ্রীনগর-কার্গিল সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক, সাময়িক দুর্ভোগের পর স্বস্তি

শ্রীনগর, ৩ মে (হি.স.): সাময়িক দুর্ভোগের পর শ্রীনগর-কার্গিল সড়কে স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচল। বুধবার সকাল থেকেই শুরু হয়েছে যানবাহন চলাচল। ট্র্যাফিকের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল থেকে মিনামার্গের দিক থেকে যান চলাচল উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এদিকে, ক্যাপ্টেন মোড় জোজিলার কাছে পাথর ধসের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। বিআরও রাস্তা পরিষ্কার করার কাজ করছে, আশা করা হচ্ছে শীঘ্রই যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

এদিকে, জম্মু ও কাশ্মীরে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও তাপমাত্রা ফের অনেকটাই নীচে নামতে পারে। বুধবার সকাল থেকেই কাশ্মীরে নতুন করে বৃষ্টি শুরু হয়েছে। আবহবিদরা জানিয়েছেন, আগামী ২৪ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা অনেকটাই নীচে নেমেছে।

Releated Posts

ভারত-জাপান অংশীদারিত্বের বড় চালিকাশক্তি বিনিয়োগ, সম্পর্ক আরও মজবুত হবে: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): ভারত-জাপান সম্পর্কের অন্যতম বড় চালিকাশক্তি বিনিয়োগ এবং আগামী দিনে এই অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে…

ByByNews Desk Jul 2, 2026

কৃষক আত্মহত্যা নিয়ে আলোচনার দাবি খারিজ, মহারাষ্ট্র বিধানসভা থেকে বিরোধীদের ওয়াকআউট; কংগ্রেস বিধায়ককে বিষ্ণোই গ্যাংয়ের হুমকির অভিযোগও উত্থাপন

মুম্বই, ২ জুলাই (আইএএনএস): কৃষক আত্মহত্যার ক্রমবর্ধমান ঘটনা নিয়ে মুলতবি প্রস্তাবের মাধ্যমে আলোচনার আবেদন খারিজ হওয়ায় বৃহস্পতিবার মহারাষ্ট্র…

ByByNews Desk Jul 2, 2026

ই-গতিশীলতার রূপান্তরে সবুজ উন্নয়ন ও সার্কুলার অর্থনীতিতে জোর দিতে হবে: ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): ভারতে বৈদ্যুতিক যানবাহন (ইভি)-ভিত্তিক গতিশীলতার রূপান্তর শুধু একটি প্রযুক্তিকে অন্য প্রযুক্তি দিয়ে প্রতিস্থাপন নয়,…

ByByNews Desk Jul 2, 2026

মাতলা নদীর পাড়ে বেআইনি ক্যাফেতে বুলডোজার, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার ছেলের নির্মাণ ভাঙল প্রশাসন

কলকাতা, ২ জুলাই (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন সংলগ্ন মাতলা নদীর তীরে বেআইনিভাবে নির্মিত ক্যাফে ‘অরণ্যের কূলে’ বৃহস্পতিবার…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top