News Flash

  • Home
  • খেলা
  • মনোজিতের অলরাউন্ড পারফরম্যান্সে ইউনাইটেড বিএসটি-র বিসিসি জয়
Image

মনোজিতের অলরাউন্ড পারফরম্যান্সে ইউনাইটেড বিএসটি-র বিসিসি জয়

ইউবিএসটি:-‌ ২৭৬/‌৭(৫০)

বিসিসি:- ২০৯/১০(৪৩.১)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ মে।।মনোজিৎ দাসের অলরাউন্ড পারফরম্যান্স। তাতেই উদ্বোধনী ম্যাচে জয় পেলো ইউ বি এস টি। প্রথমে ব্যাট হাতে অর্ধশতরান করার পর বল হাতে ৩ উইকেট তুলে নিয়ে ইউ বি এস টি-‌কে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেন মনোজিৎ। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ইউ বি এস টি ৬৭ রানে পরাজিত করে বি সি সি-‌কে। সকালে টসে জয়লাভ করে ইউ বি এস টি-‌র গড়া ২৭৬ রানের জবাবে বি সি সি ২০৯ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের শম্ভু সিং, মনোজিৎ দাস এবং বিজীত দলের রিয়াজ উদ্দিন অর্ধশতরান করেন। মঙ্গলবার সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ইউ বি এস টি নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৬ রান করে। দলের পক্ষে সৌরভ সিং ৫১ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬১, দলনায়ক মনোজিৎ দাস ৪৯ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০,অমন সিং ৭৭ বল খেলে ২৫ টি বাউন্ডারির সাহায্যে ৪১, আবু তাহের ৪৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩৬ এবং প্রণব দাস ৩৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩৭ রান। বি সি সি-‌র পক্ষে অভিজিৎ দেববর্মা (‌৪/‌৪৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে বি সি সি ২০৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রিয়াজ উদ্দিন ৫০ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ৫৬, বাবুল দে ৪৯ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮,অরিজিৎ দেবনাথ ৪৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২৬ এবং শচীন শর্মা ৩০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। ইউ বি এস টি-‌র পক্ষে মনোজিৎ দাস (‌৩/‌৪২) এবং রাজা নিগম (‌৩/‌৪৩) সফল বোলার। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের অলরাউন্ডার মনোজিৎ দাস।‌‌

Releated Posts

ভারতে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন অলিম্পিক আন্দোলনের প্রতি ভারতের অঙ্গীকারকে আরও মজবুত করবে: আইওএ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): ২০২৬ সালের বিএডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের জন্য বিশ্ব ব্যাডমিন্টন সম্প্রদায়কে নয়াদিল্লিতে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 13, 2026

সিনকফিল্ড কাপে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার সিনদারভকে হারিয়ে চমক প্রজ্ঞানানন্দার

সেন্ট লুইস, ১২ আগস্ট (আইএএনএস): সিনকফিল্ড কাপের দ্বিতীয় রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার জাভোখির সিনদারভকে হারিয়ে বড় চমক দিলেন…

ByByNews Desk Aug 12, 2026

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top