News Flash

  • Home
  • দেশ
  • বারুইপুর সংশোধনাগারে বন্দি মৃত্যু কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ হাইকোরর্টের
Image

বারুইপুর সংশোধনাগারে বন্দি মৃত্যু কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ হাইকোরর্টের

কলকাতা, ২ মে (হি. স.) : বারুইপুর সংশোধনাগারে গত জুলাই মৃত্যু হয়েছিল ৪ বন্দির। মৃত্যুর কারণ জানতে চলছিল পুলিশি তদন্ত। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, বন্দি মৃত্যুর ঘটনার তদন্ত করবে সিআইডি। উল্লেখ্য, পুলিশের রিপোর্টে বলা হয়েছে নিজেদের মধ্যে মারপিট করে মৃত্যু হয়েছিল বন্দিদের।

বন্দি মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করেছিল এপিডিআর। আরও দাবি ছিল, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার। উল্লেখ্য, ৪ মৃতের মধ্যে ২ মৃতের দেহে আঘাতের চিহ্ন ছিল ২৬ ও ৩৯টি। মঙ্গলবার ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী ১৯ জুনের মধ্যে দক্ষিণ ২৪ পরগণা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (নিম্ন আদালতের বিচারক)- এর নির্দেশ জমা দিতে হবে হাইকোর্টে। বলা হয়েছে, সিআইডি’র প্রাথমিক তদন্তের রিপোর্ট জমা দেওয়ার কথা। এই মামলায় সিবিআইকেও ‘পক্ষ’ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

মার্কিন-ইরান আলোচনায় দ্রুত অগ্রগতির আশা ভারতের, সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত জয়শঙ্করের

হেলসিঙ্কি, ১২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

কেইএম হাসপাতাল ডা. সেজল পাওয়ারের বিতর্কিত মন্তব্যে তদন্ত শুরু করেছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা

মুম্বই, ১২ জুন (আইএএনএস): মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল (কেইএম) হাসপাতাল তাদের চূড়ান্ত বর্ষের এমবিবিএস ছাত্রী ডা. সেজল পাওয়ারের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

তৃণমূলে ক্রমবর্ধমান সংকটের মাঝে সৌগত রায়ের কটাক্ষ: ‘যা হচ্ছে তা অনৈতিক ও অশোভন’

কলকাতা, ১২ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক অনিশ্চয়তার আবহে দলের সাংসদ সৌগত রায় শুক্রবার কড়া…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পরিকাঠামো উন্নয়নে পিছিয়ে থাকা ভারত আজ বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির একটি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : একসময় পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির অন্যতম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top