News Flash

  • Home
  • দিনের খবর
  • তিহাড় জেলের ভিতরেই ‘খুন’ গ্যাংস্টার টিল্লু, রোহিণী আদালতে শুটআউটে অভিযুক্ত ছিল সে
Image

তিহাড় জেলের ভিতরেই ‘খুন’ গ্যাংস্টার টিল্লু, রোহিণী আদালতে শুটআউটে অভিযুক্ত ছিল সে

নয়াদিল্লি, ২ মে (হি.স.): তিহাড় জেলের ভিতরেই খুন হলেন দিল্লির রোহিনী আদালতে শুটআউটে অভিযুক্ত গ্যাংস্টার টিল্লু তাজপুরিয়া। জেলের ভিতরেই প্রতিপক্ষ দলের সদস্য যোগেশ টুন্ডা এবং অন্যান্যরা তার ওপর হামলা চালায় বলে জানা গিয়েছে। সংজ্ঞাহীন অবস্থায় দিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় টিল্লুকে। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনা নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালেই তিহাড় জেলের মধ্যে টিল্লু তাজপুরিয়ার ওপর হামলা চালায় তার প্রতিপক্ষ যোগেশ টুন্ডা ও টুন্ডার সহযোগীরা। একটি লোহার রড দিয়ে টিল্লুর উপর আক্রমণ করা হয়। রক্তারক্তি কাণ্ড বাধে জেলের মধ্যেই। তারপরই দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তিলুকে মৃত বলে ঘোষণা করা হয়। দিল্লি পুলিশের অতিরিক্ত ডিএসপি (পশ্চিম জেলা) অক্ষত কৌশল বলেছেন, “মঙ্গলবার সকাল ৭টা নাগাদ এই বিষয়ে আমরা খবর পাই। তাদের মধ্যে একজন সুনীল ওরফে টিল্লুকে অচেতন অবস্থায় আনা হয়। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। অন্য একজন, রোহিত চিকিৎসাধীন এবং বিপদমুক্ত।”

Releated Posts

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top