News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্ব প্রাণী চিকিৎসা দিবস উদযাপন রাজ্যে স্থাপিত হবে সেন্ট্রাল ভেটেরিনারি ইউনিভার্সিটি : প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী
Image

বিশ্ব প্রাণী চিকিৎসা দিবস উদযাপন রাজ্যে স্থাপিত হবে সেন্ট্রাল ভেটেরিনারি ইউনিভার্সিটি : প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷  অদূর ভবিষ্যতে রাজ্যে স্থাপিত হবে সেন্ট্রাল ভেটেরিনারি ইউনিভার্সিটি৷ মে মাসের প্রথম দিকে এই ইউনিভার্সিটি স্থাপনের শিলান্যাস সংক্রান্ত বিষয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রুপালা ও ভেটেরিনারি কাউন্সিল অব ইণ্ডিয়ার সদস্যদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হবে৷ আজ ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিল আয়োজিত ২৩তম বিশ্ব প্রাণী চিকিৎসা দিবস উদযাপন অনুষ্ঠানে একথা জানান প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী সুুধাংশু দাস৷ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের প্রধান সচিব বি এস মিশ্র ও অধিকর্তা ডা. কে শশীকুমার, ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিলের সভাপতি ডা. চিন্টু দেববর্মা উপস্থিত ছিলেন৷
প্রাণী চিকিৎসায় বৈচিত্র্য, সাম্য এবং অন্তর্ভক্তি এই ভাবনায় আয়োজিত আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী সুুধাংশু দাস বলেন, প্রাণী চিকিৎসকরা অধ্যাবসায়, অনুভূতি ও সংবেদনশীলতা নিয়ে প্রাণীকূলের চিকিৎসা করে থাকেন৷ তাই তাদের কাজ সাধারণ চিকিৎসার পেশা থেকে কিছুটা ভিন্ন৷ তিনি বলেন, ভারতবর্ষের জিডিপিতে ক’ষি ও পশুপালন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে৷ রাজ্যে পশুপালন ক্ষেত্রের বিকাশের মাধ্যমে একদিকে যেমন বেকারত্বের হার হাস করা সম্ভব পাশাপাশি রাজ্যে দুধ, ডিম, মাংসের যে ঘাটতি রয়েছে তাও দূর করা সম্ভব৷ তিনি ড. বি আর আম্বেদকরের উদ্ধ’তি দিয়ে বলেন, ’জীবন দীর্ঘ হওয়ার চেয়ে মহৎ হওয়া উচিত’৷ এই সম্পর্কে তিনি বলেন, দপ্তরের উন্নয়নমূলক কাজগুলি সময়ে সময়ে মাঠে গিয়ে পরিদর্শন করতে হবে৷ প্রত্যেক তিন মাস অন্তর অন্তর উন্নয়নমূলক কাজগুলি পর্যালোচনা করতে হবে৷ অর্থাৎ কথার সাথে উন্নয়নমূলক কাজের বাস্তবায়নে যাতে কোনও ফারাক না থাকে তার দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে৷ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের স্বপকে বাস্তবায়িত করতে হলে সিস্টেমের সাথে জড়িত প্রত্যেককেই সততা, বিশ্বস্ততা ও কর্তব্যনিষ্ঠ হয়ে কাজ করতে হবে৷
অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে দপ্তরের অধিকর্তা ডা. কে শশীকুমার বলেন, ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিলে ৪৬০ জন প্রাণী চিকিৎসক নথিভুক্ত রয়েছেন৷ প্রাণী চিকিৎসকরা গ্রামীণ ভারতবর্ষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রার ডা. বিল দেববর্মা৷ অনুষ্ঠান উপলক্ষে অবসরপ্রাপ্ত প্রাণী চিকিৎসক, রাজ্যের বিভিন্ন স্থানের প্রাণী চিকিৎসকগণ সহ ইন্টার্নগণ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে দিনটির তাৎপর্য নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়৷

Releated Posts

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top