News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানতৌয় স্পোর্টিং সোসাইটির গড়িয়া ও চিরাচরিত খাদ্য উৎসবের উদ্বোধন গড়িয়া জাতি জনজাতি অংশের মানুষের উৎসব : মেয়র
Image

পানতৌয় স্পোর্টিং সোসাইটির গড়িয়া ও চিরাচরিত খাদ্য উৎসবের উদ্বোধন গড়িয়া জাতি জনজাতি অংশের মানুষের উৎসব : মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷  গড়িয়া উৎসব এখন সর্বজনীন উৎসবের রূপ নিয়েছে৷ বাবা গড়িয়া শক্তির দেবতা৷ এক সময় গড়িয়া উৎসব জনজাতি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকলেও আজ এই উৎসব রাজ্যের সকল জাতি ও জনজাতি অংশের মানুষের উৎসব৷ আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজমদার আজ স্বামী বিবেকানন্দ ময়দানে গড়িয়া ও চিরাচরিত খাদ্য উৎসবের উদ্বোধন করে একথা বলেন৷ আগরতলা শহরে এ ধরনের একটি উৎসবের আয়োজন করায় মেয়র দীপক মজমদার উদ্যোক্তাদের ধন্যবাদ জানান৷ তিনি বলেন, গড়িয়া পূজা রাজ্যের ঐতিহ্যবাহী পূজা৷ এই পূজা শস্য উৎপাদন, পরিবার, সমাজ ও রাজ্যের কল্যাণে আয়োজন করা হয়৷ গড়িয়া উৎসব উপলক্ষে আয়োজিত চিরাচরিত খাদ্য উৎসবে মোট ২০টি স্টল খোলা হয়েছে৷ স্বউদ্যোগী জনজাতি মহিলারা নিজ হাতে তৈরি নানা সুুস্বাদু খাবার এই স্টলগুলিতে প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করেছেন৷ এতে রয়েছে চাখুই, বাঙ্গই, আমের চাটনি, জস, কেক, পাছড়া, চুড়ি, গয়না, হস্ততাঁত ও হস্তশিল্প সামগ্রী৷
উৎসবে ৪টি সাংস্ক’তিক দল গড়িয়া ও মামিতা নৃত্য পরিবেশন করে৷ যা দর্শকদের মন জয় করে নেয়৷ আস্তাবলস্থিত পানতৌয় স্পোর্টিং সোসাইটির উদ্যোগে তথ্য ও সংস্ক’তি দপ্তর, জনজাতি গবেষণা সংস্থা এবং টিটিএএডিসির যৌথ সহায়তায় এই উৎসবের আয়োজন করা হয়৷ উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ক’পা সিন্ধ জমাতিয়া ও তার দল৷ সভাপতিত্ব করেন পানতৌয় স্পোর্টিং সোসাইটির সভাপতি সুুভাষ দেববর্মা৷

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top