News Flash

  • Home
  • খেলা
  • মৌচৈতির শতক, ঋজুও দুর্দান্ত খোয়াই-কে হারিয়ে ফাইনালে সদর-এ
Image

মৌচৈতির শতক, ঋজুও দুর্দান্ত খোয়াই-কে হারিয়ে ফাইনালে সদর-এ

সদর ‘‌এ’-‌১৬৭/‌২(২০)

খোয়াই-‌৮৬/‌৩(২০)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল।।প্রত্যাশিতভাবেই ফাইনালে উঠলো সদর ‘‌এ’। প্রথম সেমিফাইনালে কার্যত একতরফা খেলে পরাজিত করলো খোয়াই মহকুমাকে। ৮১ রানে। রাজ্য সিনিয়র মহিলাদের টি-‌২০ ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সদর ‘‌এ’-‌র গড়া ১৬৭ রানের জবাবে খোয়াই মহকুমা মাত্র ৮৬ রান করতে সক্ষম‌‌‌ হয়। বিজয়ী দলের মৌচৈতি দেবনাথ শতরান এবং ঋজু সাহা অর্ধশতরান করেন। আগামীকাল ফাইনালে সদর ‘‌এ’‌ খেলেব শান্তিরবাজার মহকুমার বিরুদ্ধে। বড় কোনও অঘটন না ঘটলে এবারও রাজ্য সেরা হতে চলেছে সদর ‘‌এ’। কারন, অভিজ্ঞতা এবং শক্তির বিচারে শান্তিরবাজার থেকে অনেক এগিয়ে অন্নপূর্ণা দাসের সদর ‘‌এ’ দল। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে সদর ‘‌এ’ নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৭ রান করে। দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলে নিকিতা দেবনাথকে (‌০) হারানোর পর সদর ‘‌এ’-‌র হয়ে রুখে দাঁড়ান‌‌‌‌‌ ওপেনার মৌচৈতি দেবনাথ এবং ঋজু সাহা। ওই জুটি কড়া প্রতিরোধ গড়ে তুলেন। সেট হতেই মৌচৈতি দ্রুত রান তোলার দিকে নজর দেন। বল অনবরত সীমানার বাইরে পাঠাতে থাকেন মৌচৈতি। তঁাকে যোগ্য সঙ্গ দেন ঋজু। দ্বিতীয় উইকেটে ওই জুটি ১১৩ বল খেলে ১৫৮ রান যোগ করেন। ঋজু ৫৭ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৫৬ রান করে জাসমিন করের বলে তঁার হাতেই ক্যাচ দিয়ে বিদায় নেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে সদর ‘‌এ’ ১৬৭ রান করে। মৌচৈতি ৫৯ বল খেলে ১৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০৭ রানে এবং মামন রবি দাস ১ রানে অপরাজিত থেকে যান। খোযাই এর পক্ষে হিরামণি গৌর (‌১/‌২৫) এবং জাসমিন কর (‌১/‌৪১) সফল বোলার। জবাবে খেলতে নেমে সদর ‘‌এ’-‌র বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৮৬ রান করতে সক্ষম হয়। গ্রুপ লিগের ম্যাচের পর সেমিফাইনালেও উজ্জল ছিলেন খোয়াই এর ওপেনার দেবাদ্রিতা দেব।‌‌‌‌ একাই কার্যত টানলেন দলকে। করলেন ৪৩ রান ৭২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে। এছাড়া দলের পক্ষে জাসমিন কর ১৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ (‌অপ:‌) এবং মাম্পি দেবনাথ ২১ বল খেলে  ২টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। সদর ‘‌এ’-‌র পক্ষে প্রীয়াঙ্কা আচার্য (‌১/‌৯),প্রীয়াঙ্কা সাহা (‌১/‌১০) এবং মামন রবি দাস (‌১/‌১৪) সফল বোলার। ম্যাচের সেরা হয়েছেন সদর ‘‌এ’-‌র মৌচৈতি দেবনাথ। ‌‌‌‌‌ ‌‌

Releated Posts

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top