News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুর নিগমের ৩৫ নম্বর ওয়ার্ড পরিদর্শন করলেন মেয়র
Image

পুর নিগমের ৩৫ নম্বর ওয়ার্ড পরিদর্শন করলেন মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷   আগরতলা পুর নিগমের ৩৫ নং ওয়ার্ডের উন্নয়নে এসি ওয়েলফেয়ার দপ্তর থেকে ৫০ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে৷ বর্তমান সরকার ও পুর নিগম আগরতলা পুর এলাকার উন্নয়নে বদ্ধ পরিকর৷ বিগত নির্বাচনের আগেই নিগমের বর্তমান চেয়ারম্যান প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এসে নিগম এলাকার উন্নয়নে যাবতীয় প্রয়াস গ্রহণ করবেন৷ সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে৷ রাজ্য সরকারের এস সি ওয়েলফেয়ার দপ্তর থেকে পুর নিগমের ৩৫ নং ওয়ার্ডের উন্নয়নে ৫০ লক্ষ টাকা অনুমোদন দেয়া হয়েছে৷ পরিকাঠামো উন্নয়ন সহ এলাকার সার্বিক কল্যাণে এই টাকা ব্যয় করা হবে৷ রাস্তাঘাট , অঙ্গনওয়াড়ি কেন্দ্র লেট্রিনসহ বিভিন্ন জায়গা সংস্কার করা হবে৷ আগরতলা পুরো নিগমের মেয়র ইঞ্জিনিয়ার সহ অন্যান্য জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে শনিবার ৩৫ নং ওয়ার্ড এলাকা পরিদর্শন করেন৷ বিশেষ করে ৩৫ নং ওয়ার্ডের রবিদাস পাড়ার উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে বলে জানিয়েছেন মেয়র৷  শীঘ্রই এই এলাকার উন্নয়নের কাজ শুরু হবে৷ এলাকা পরিদর্শনকালে এদিন মেয়র দীপক মজুমদার পাশাপাশি উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ডের কর্পোরেট তুষারকান্তি ভট্টাচার্য মনোজ কান্তি দেব রায় সহ অন্যান্য আধিকারিকরা৷

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top