News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লাউগাঙ্গে পুলিশ পিকেট বসানোর দাবীতে পুলিশ সুপারকে ডেপুটেশন দিলেন বাম বিধায়ক
Image

লাউগাঙ্গে পুলিশ পিকেট বসানোর দাবীতে পুলিশ সুপারকে ডেপুটেশন দিলেন বাম বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ শান্তির পরিবেশ অক্ষুন্ন রাখার তাগিদে বিলোনিয়ার লাউগাঙ এলাকায় পুলিশ পিকেট বসানোর দাবিতে বিরোধী দল সিপিএমের বিধায়ক দীপঙ্কর সেন জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছেন৷ লাউগান এলাকাতে পুলিশ পিকেট বসানোর দাবিতে শনিবার বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের সিপিআইএম বিধায়ক দীপঙ্কর সেন, দক্ষিণ জেলা পুলিশ সুপার কুলবন সিং এর সাথে সাক্ষাত করেন ও ডেপুটেশন প্রদান করেন৷ বিধায়ক দীপঙ্কর সেন সাংবাদিকদের বলেন, নির্বাচনের আগে থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ৩৫ বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের, শান্তির বাজার এলাকায় যে দশটি বুথ রয়েছে এর মধ্যে লাউ গান বেশ স্পর্শকাতর৷ গত বিধানসভা নির্বাচন  থেকে এখনো পর্যন্ত ওই এলাকায় বিভিন্ন ধরনের হিংসাত্মক কার্যকলাপ চলছে৷ প্রায় প্রতিদিনই সিপিআইএম কর্মী সমর্থকদের উপর হামলা হুজ্জুতি সহ বাড়ি ঘরে অগ্ণিসংযোগ পর্যন্ত করা হচ্ছে৷ এরই পরিপ্রেক্ষিতে বিধায়ক দীপঙ্কর সেন ২৯শে এপ্রিল শনিবার দুপুর বারোটায় দক্ষিণ জেলার পুলিশ সুপার কুনবন সিং এর সঙ্গে দেখা করেন ও ডেপুটেশন প্রদান করেন৷ তিনি আরো বলেন, জেলা পুলিশ সুপার তাকে এই আশ্বাস দিয়েছেন যে ওই এলাকার পরিস্থিতি পর্যায়ে আলোচনা করে পুলিশ পিকেট বসানোর ব্যবস্থা করবেন৷

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top