নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ অসহায় বৃদ্ধ মাকে নিজ ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল ছেলে ও পুত্র বধূর বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে রাজধানীর অরুন্ধতীনগর ৬ নম্বর রোড এলাকায়৷ অরুন্ধতীনগর ৬ নম্বর রোড এলাকার বাসিন্দা রাসমণি ভট্টাচার্য৷ উনার স্বামী প্রয়াত৷ পরিবারে বর্তমানে রয়েছে এক অবিবাহিত মেয়ে, ছেলে সন্দীপন মহালনবিশ ও পুত্রবধূ৷ জানা গেছে উনাদের পারিবারিক ঝামেলা নিয়ে আদালতে মামলা চলছে৷ এর আগেও ২০১৩ সালে মহিলার অবিবাহিত মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ৷ পরে আদালতের নির্দেশে ৭-৮ বছর পর বাড়ি ফেরেন৷ অভিযোগ এরই মধ্যে সম্প্রতি বৃদ্ধ অসুস্থ রাসমণি দেবীকে ছেলে ও পুত্রবধূ মিলে উনার ঘর থেকে বের করে দেন৷ মহিলাকে বৈদ্যুতিক পাখা হীন ঘরে থাকার ব্যবস্থা করেন৷ এতে মহা সমস্যায় পড়েন বৃদ্ধ রাসমণি ভট্টাচার্য৷ মেয়েকে নিয়ে খুব কষ্টে দিনযাপন করছেন৷ যদি অভিযোগ অস্বিকার করেছেন রাসমণি দেবীর পুত্রবধূ৷

অসহায় বৃদ্ধ মাকে নিজ ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে
Tags:
Releated Posts
দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…
শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর
নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…
স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…
ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ
আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…


















