News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অসহায় বৃদ্ধ মাকে নিজ ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে
Image

অসহায় বৃদ্ধ মাকে নিজ ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ অসহায় বৃদ্ধ মাকে নিজ ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল ছেলে ও পুত্র বধূর বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে রাজধানীর অরুন্ধতীনগর ৬ নম্বর রোড এলাকায়৷ অরুন্ধতীনগর ৬ নম্বর রোড এলাকার বাসিন্দা রাসমণি ভট্টাচার্য৷ উনার স্বামী প্রয়াত৷ পরিবারে বর্তমানে রয়েছে এক অবিবাহিত মেয়ে, ছেলে সন্দীপন মহালনবিশ ও পুত্রবধূ৷ জানা গেছে উনাদের পারিবারিক ঝামেলা নিয়ে আদালতে মামলা চলছে৷ এর আগেও ২০১৩ সালে মহিলার অবিবাহিত মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ৷ পরে আদালতের নির্দেশে ৭-৮ বছর পর বাড়ি ফেরেন৷ অভিযোগ এরই  মধ্যে সম্প্রতি বৃদ্ধ অসুস্থ রাসমণি দেবীকে ছেলে ও পুত্রবধূ মিলে উনার ঘর থেকে বের করে দেন৷ মহিলাকে বৈদ্যুতিক পাখা হীন ঘরে থাকার ব্যবস্থা করেন৷ এতে মহা সমস্যায় পড়েন বৃদ্ধ রাসমণি ভট্টাচার্য৷ মেয়েকে নিয়ে খুব কষ্টে দিনযাপন করছেন৷ যদি অভিযোগ অস্বিকার করেছেন রাসমণি দেবীর পুত্রবধূ৷

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top