News Flash

  • Home
  • প্রধান খবর
  • কর্ণাটকের নির্বাচন ”পরিবারবাদ” ও ”বিকাশবাদ”-এর মধ্যে লড়াই : জে পি নাড্ডা
Image

কর্ণাটকের নির্বাচন ”পরিবারবাদ” ও ”বিকাশবাদ”-এর মধ্যে লড়াই : জে পি নাড্ডা

কংগ্রেস ও জেডিএস-এর তীব্র সমালোচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেছেন, কর্ণাটকের এই নির্বাচন ”পরিবারবাদ” ও ”বিকাশবাদ”-এর মধ্যে লড়াই। কর্ণাটকের জনগণের উদ্দেশে তিনি বলেছেন, আপনারা যদি কর্ণাটকে উন্নয়ন ও সমৃদ্ধি বাড়াতে চান, তাহলে ”বিকাশবাদ” বেছে নিন, বিজেপিকে বেছে নিন। শুক্রবার কর্ণাটকের সোরাবা-তে একটি নির্বাচনী জনসভা থেকে নাড্ডা বলেছেন, জেডিএসকে ভোট দেওয়া মানে কংগ্রেসকে ভোট দেওয়া এবং কংগ্রেসকে ভোট দেওয়া মানে পিএফআই-কে ভোট দেওয়া। এরা সব দলই অসামাজিক তত্ত্বকে মদদ দিচ্ছে। সেজন্য বিজ্ঞতার সঙ্গে ভোট দিতে হবে। নাড্ডার কথায়, বিজেপির সমস্ত কল্যাণমূলক উদ্যোগকে মানুষের কাছে পৌঁছতে বাধা দিয়েছিলেন সিদ্দারামাইয়া। এমন মানুষকে কখনও ক্ষমতায় আনবেন না। কংগ্রেস সরকার সম্পূর্ণরূপে দুর্নীতি ও কেলেঙ্কারিতে নিমজ্জিত। ২০১৬ সালের মালাপ্রভা খাল কেলেঙ্কারি, ২০১৪ সালের শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, ২০১৮ সালের পুলিশ নিয়োগ কেলেঙ্কারি, তালিকা আরও রয়েছে।

Releated Posts

কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার বার্তা রাহুল গান্ধীর, সামনে ইসিআই ও এসআইআর বিতর্ক

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): কঠিন পরিস্থিতির মোকাবিলায় শান্ত থাকার বার্তা দিয়ে রবিবার সামাজিক মাধ্যমে একটি দার্শনিক মন্তব্য করলেন…

ByByNews Desk Sep 27, 2026

রাহুলের নির্বাচন কমিশনকে নিশানা করা নিয়ে পাল্টা কিরেন রিজিজু, ‘ভুল বার্তা যাবে’

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনকে নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় সংসদ…

ByByNews Desk Sep 27, 2026

রেলের ডিজেল ব্যবহার কমে ১০৮ কোটি লিটার, বিদ্যুতায়ন প্রায় ১০০ শতাংশ: অমিত শাহ

আহমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর থেকে ভারতীয় রেলে ডিজেলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং দ্রুতগতিতে বেড়েছে রেলপথের…

ByByNews Desk Sep 27, 2026

সবরমতী থেকে ভারতের প্রথম এলএনজি-চালিত ট্রেনের যাত্রা শুরু, উদ্বোধন শাহের

আমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে বিকল্প জ্বালানি হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি ব্যবহারের ক্ষেত্রে নতুন পদক্ষেপ হিসেবে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top