News Flash

  • Home
  • খেলা
  • অনণ্যা, সুপ্রিয়ার হাত ধরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে শান্তিরবাজার
Image

অনণ্যা, সুপ্রিয়ার হাত ধরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে শান্তিরবাজার

শান্তিরবাজার-‌২৭৪/‌৪

কৈলাসহর-‌৬৬/‌৫

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল।।গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠলো শান্তিরবাজার মহকুমা। প্রথম ম্যাচে কমলপুরকে হারানোর পর বুধবার কৈলাসহর মহকুমাকেও অনায়াসেই পরাজিত করে ‘‌বি’ গ্রুপের সেরা হয়ে শেষ চারে পৌঁছে গেলো দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমা। এদিন নিপকো মাঠে কৈলাসহর মহকুমাকে ২০৬ রানের বড় ব্যবধানে পরাজিত করে দেবব্রত চৌধুরির শান্তিরবাজার।‌ শান্তিরবাজারের গড়া ২৭৪ রানের জবাবে কৈলাসহর মাত্র ৬৬ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের অনণ্যা দেবনাথ (‌৭৮) এবং সুপ্রিয়া দাস (‌৫৩) অর্ধশতরান করেছেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শান্তিরবাজার মহকুমা নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে বিশাল ২৭৪ রান করে। ওপেনিং জুটিতে মেঘা সরকার এবং অনণ্যা দেবনাথ ৩৭ বল খেলে ৯৭ রান যোগ করে দলকে বড় স্কোর গড়ার ইঙ্গিত দেন। মেঘা ১৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০‌‌ রান করে আউট হওয়ার পর মাঠে সুপ্রিয়া দাস যোগ দেন অনণ্যার সঙ্গে। ওই জুটি দ্রুত রান তোলার দিকে নজর দেন। দ্বিতীয় উইকেটে ওই জুটি ৫২ বল খেলে যোগ করেন আরও ১০৩ রান। অনণ্যা ৫০ বল খেলে ১৫ টি বাউন্ডারির সাহায্যে ৭৮ এবং সুপ্রিয়া ৩৪ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩ রান করে আউট হয়েছেন। এরপর প্রীয়াঙ্কা নোয়াতিয়া মাঠে ঝড় তুলেন। শেষ পর্যন্ত প্রীয়াঙ্কা ২৮ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৪ রানে অপরাজিত থেকে যান। দল অতিরিক্ত খাতে পায় ৪৭ রান। জবাবে খেলতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে কৈলাসহর মহকুমা মাত্র ৬৬ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ২৫ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে স্বাতি সিনহা ১৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন।

Releated Posts

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top