News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য মহিলা ক্রিকেট : সেমিফাইনালের পথে এগিয়ে অপরাজেয় উদয়পুর
Image

রাজ্য মহিলা ক্রিকেট : সেমিফাইনালের পথে এগিয়ে অপরাজেয় উদয়পুর

উদয়পুর:- ১৫৫/১(২০)

সাব্রুম:- ৮৭/৪(২০)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল।। টানা জয় উদয়পুরের। সেমিফাইনালের পথ অনেকটাই প্রশস্ত। তবুও নিশ্চিত করার জন্য আগামীকাল বিশালগড়ের সঙ্গে নিজেদের ম্যাচের ফলাফলটা একটু হলেও দেখে নিতে হচ্ছে। ‌আজ, বুধবার উদয়পুর মহিলা ক্রিকেট দল ৬৮ রানে দুর্দান্ত জয় পেয়েছে সাব্রুম দলকে হারিয়ে। খেলা ছিল ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে। সকাল নটায় ম্যাচ শুরুতে টস জিতে সাব্রুম দলের দলনেতৃ প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর সুযোগ পেয়ে উদয়পুর দল সীমিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে অন্তরা দাসের ৫১ রান, তনুশ্রী সাহার ৪৪ রান বেশ উল্লেখযোগ্য। জবাবে ব্যাট করতে নেমে সাব্রুম দল ৪ উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করতেই সীমিত কুড়ি ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে বীনা লক্ষী ত্রিপুরা সর্বাধিক ২৮ রান পায়। উদয়পুরের তনুশ্রী ১২ রানে দুইটি এবং ঋষিতা সূত্রধর ও প্রীতি জমাতিয়া একটি করে উইকেট পেয়েছে। ব্যাটে বলে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে বিজয়ী দলের তনুশ্রী সাহা পেয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top