News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বৈশাখী মেলা ভারতীয় ঐতিহ্যের ধারক ও বাহক : কৃষিমন্ত্রী
Image

বৈশাখী মেলা ভারতীয় ঐতিহ্যের ধারক ও বাহক : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ রাজ্যের প্রতিটি জনগোষ্ঠীর ক’ষ্টি ও সংস্ক’তিকে যে কোনও মূল্যে রক্ষা করতে হবে৷ বৈশাখী মেলা আমাদের ক’ষ্টি ও সংস্ক’তিরই অঙ্গ৷ এই ক’ষ্টি ও সংস্ক’তি ভারতীয় ঐতিহ্যের ধারক ও বাহক৷ রাজ্যের বর্তমান সরকার এই সংস্ক’তিকে বাঁচিয়ে রাখতে বদ্ধপরিকর৷ গতকাল সন্ধ্যায় বিশালগড় নিউ মার্কেট প্রাঙ্গণের মুক্তমে’ ৬ দিনব্যাপী বিশালগড় বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে ক’ষি ও ক’ষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷ তিনি বলেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন আধুনিকতার দরকার, কিন্তু নিজের ঐতিহ্য সংস্ক’তিকে ভুলে নয়৷ রাজ্যের বর্তমান সরকার নিজেদের চিরাচরিত সংস্ক’তিকে তুলে ধরে নতুন প্রজন্মকে এতে বেশি করে সামিল করার নানা উদ্যোগ নিয়েছে৷ বর্ষবরণ, বৈশাখী মেলার মতো অনুষ্ঠান এ ধরনের উদ্যোগের অঙ্গ৷ এই উদ্যোগে বর্তমান প্রজন্মকে যত বেশি করে সামিল করা যাবে সমাজ তত উপক’ত হবে৷ নেশার করাল গ্রাস থেকে যুব সমাজকে তত দূরে রাখা যাবে৷
অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক সুুশান্ত দেব৷ স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী মেলা কমিটির কনভেনার রতন দেব৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশালগড় এগ্রি প্রডিউস মার্কেটের চেয়ারম্যান হরিদাস ভৌমিক৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশালগড় পুরপরিষদের চেয়ারপার্সন অ’য় পুরকায়স্থ, সিপাহীজলা জিলা পরিষদের এগ্রি স্ট্যাণ্ডিং কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা, বিশালগড় মহকুমার মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ৷ বিশালগড় এগ্রি প্রডিউস মার্কেট কমিটির উদ্যোগে এবং তথ্য ও সংস্ক’তি দপ্তর, বিশালগড় পুরপরিষদ ও সিপাহীজলা জিলা পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত এই মেলা ২৯ এপ্রিল পর্যন্ত চলবে৷ এতে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে প্রদর্শনীমূলক স্টল খোলা হয়েছে৷ প্রতি সন্ধ্যায় হবে মনো’ সাংস্ক’তিক অনুষ্ঠান৷ 

Releated Posts

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

উগিরাটিলায় রাস্তার উপর দিয়ে জল, উদ্যোগ নিয়ে ড্রেন কাটলেন যুব নেতৃত্বরা

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর…

ByByReshmi Debnath Sep 13, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যুব মোর্চার রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদানে ব্যাপক সাড়া

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদীর জন্মদিনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top