News Flash

  • Home
  • প্রধান খবর
  • চাকুলিয়া রাজ্য সড়কে চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক সহ ২
Image

চাকুলিয়া রাজ্য সড়কে চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক সহ ২

কানকি, ২৫ এপ্রিল (হি. স.) : উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার কানকি শিমুলিয়া এলাকার রাজ্য সড়কে চলন্ত গাড়িতে আগুন।মঙ্গলবার ঘটনাটি ঘটে। আগুনে ভস্মীভূত হয়ে যায় গাড়িটি। অল্পের জন্য রক্ষা পান গাড়ির চালক সহ ২ জন।

কবুতর খুকি এলাকার বাসিন্দা হাজি মীর মাসুদ আলম নামে এক ব্যক্তি কানকি থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। পথে শিমুলিয়া এলাকায় গাড়ির ক্লাচ প্লেট জাম হয়ে গাড়িতে আগুন লেগে যায়। ঘটনায় এলাকায় ব্যাহত হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ ও দমকল। তবে দমকল আসার আগেই গাড়িটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top