News Flash

  • Home
  • দিনের খবর
  • গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জেলবন্দি মণীশ সিসোদিয়ার স্ত্রী সীমা
Image

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জেলবন্দি মণীশ সিসোদিয়ার স্ত্রী সীমা

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি. স.) : গুরুতর অসুস্থ দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার স্ত্রী সীমা। মঙ্গলবার গুরুতর অসুস্থ অবস্থায় সীমাকে দিল্লির ইন্দ্রপ্রস্থ এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

হাসপাতাল সূত্রে খবর, সীমার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। তিনি জটিল দুরারোগ্য রোগে আক্রান্ত। ফেব্রুয়ারি মাসে আপ নেতা তথা দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী সিসোদিয়াকে আবগারি দুর্নীতি মামলায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করে সিবিআই। তার পর থেকে তিনি জেলে রয়েছেন। জেলে গিয়ে সিসোদিয়াকে দ্বিতীয় বার গ্রেফতার করেছে ইডিও।

Releated Posts

‘এই সরকার সম্পূর্ণ ব্যর্থ’, স্কুল একীভূতকরণ পরিকল্পনা নিয়ে তেলঙ্গানা সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): সরকারি স্কুল বন্ধ ও একীভূতকরণের পরিকল্পনা নিয়ে তেলঙ্গানা সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল বিজেপি।…

ByByNews Desk Jun 15, 2026

সোমবতী অমাবস্যায় দেশজুড়ে পুণ্যস্নান, পবিত্র নদী ও তীর্থস্থানে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): সোমবতী অমাবস্যা উপলক্ষে সোমবার দেশজুড়ে দেখা গেল গভীর ধর্মীয় ভক্তি ও আস্থার অনন্য ছবি।…

ByByNews Desk Jun 15, 2026

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top