News Flash

Image

পুলিশকে ২ লক্ষ টাকা জরিমানার নির্দেশ আদালতের

কলকাতা, ২৫ এপ্রিল (হি.স.) : মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে পুলিশকে ২ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি এক কংগ্রেস কর্মীর আদালতে দায়ের করা একটি মামলায় টিটাগড় থানার পুলিশকে এমনটাই নির্দেশ দেন বিচারপতি শম্পা সরকার।

অভিযোগ, ২০২২ সালের ৯ মার্চ বিশাল শুক্লা নামে ওই কংগ্রেস কর্মীকে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দোকান থেকে তুলে নিয়ে যায় টিটাগড় থানার পুলিশ। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ থেকে তিনি আগেই জামিন পান। এফআইআর খারিজের জন্য মামলা পাঠানো হয়েছে নির্দিষ্ট বেঞ্চে।

বিচারপতি জানিয়েছেন, এই মামলায় পুলিশকর্মীদের মধ্যে যে বা যারা দোষী সাব্যস্ত হবেন, তাঁদেরই দু’লক্ষ টাকা জরিমানা দিতে হবে। বারাকপুর কমিশনারেটের কমিশনার গোটা অভিযোগের ভিত্তিতে তদন্ত করবে। বিচারপতি আরও বলেন, তদন্ত করে নিশ্চিত করতে হবে যে, কংগ্রেস কর্মীকে এই মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর পিছনে দায় কোন পুলিশকর্মীর? তদন্তে যে বা যাঁরা দোষী সাব্যস্ত হবেন, তাঁদের ব্যক্তিগতভাবে এই জরিমানা দিতে হবে। উল্লেখ্য, গত পুরসভা নির্বাচনে বারাকপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রাকেশ শুক্লার নির্বাচনী এজেন্ট ছিলেন বিশাল।

Releated Posts

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026

অমিত শাহের পুনে সফরের আগে রাজনৈতিক উত্তাপ, বিক্ষোভে কংগ্রেস, পাল্টা জবাবের হুঁশিয়ারি বিজেপির

পুনে, ৩০ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ১ আগস্টের পুনে সফরকে ঘিরে মহারাষ্ট্রের রাজনীতিতে উত্তেজনা তীব্র হয়েছে।…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top