News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে মর্গে টাকার জন্য মৃতদেহ আটকে রাখার অভিযোগ ডোমের বিরুদ্ধে
Image

বিশালগড়ে মর্গে টাকার জন্য মৃতদেহ আটকে রাখার অভিযোগ ডোমের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ ময়না তদন্তের পর অর্থ দাবি করে মৃতদেহ আটকে রাখার অভিযোগ উঠল বিশালগড় মহকুমা হাসপাতালের ডোমের বিরুদ্ধে৷ এনিয়ে মৃতের পরিবার ও এলাকাবাসীর সঙ্গে ডোমের বচসা হয়৷বিশালগড় মহকুমার ঘনিয়ামারা এলাকার বাসিন্দা বিষ্ণু ঘোষ৷ পেশায় তিনি নেহালচন্দ্রনগর বাজারের ব্যবসায়ী৷ অভিযোগ বহু বছর ধরে এলাকারই এক আত্মীয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল বিষ্ণু ঘোষের৷ এনিয়ে পারিবারিক ঝামেলা প্রায়শই লেগে থাকতো৷ অবশেষে রবিবারেও ঝামেলা হয় ছেলের সঙ্গে বিষ্ণু ঘোষের৷ এমনকি অবৈধ সম্পর্ক থাকা মহিলার সঙ্গেও৷ শেষে রাতের বেলা স্ত্রী ছেলে- মেয়েকে  ঘর থেকে বের করে দেন বিষ্ণু ঘোষ৷ পরে নিজ ঘরেই ফাসিতে আত্মঘাতী হন৷  ঘটনা পরিবারের লোকজন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন৷ কিন্তু কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন৷সোমবার পুলিসের উপস্থিতিতে মৃতদেহের ময়না তদন্ত হয় বিশালগড় মহকুমা হাসপাতালে৷ অভিযোগ ময়না তদন্তের পর ডোম ৩ হাজার টাকা দাবি করে বসেন৷ টাকা না দিলে মৃতদেহ দেওয়া হবে না বলেও জানান৷ কিন্তু পরিবারের পক্ষে এতো টাকা দেওয়া অসম্ভব৷ এই অবস্থায় ঘটনার খবর পেয়ে ছুটে আসেন এলাকার লোকজন৷ তাঁদের সঙ্গে ডোমের বচসাও হয়৷ পরে প্রায় অর্ধেক টাকা দিয়ে মৃতদেহ নিয়ে যান মৃতের পরিবারের লোকজন ও এলাকাবাসী৷
এদিকে  সামাজিক অবক্ষয়ের করুণ পরিণতিতে ব্যবসায়ীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ অন্যদিকে হাসপাতালে মৃত ব্যক্তির পরিবারের কাছে সরকারি হাসপাতালের ডোমের বেআইনি ভাবে টাকা দাবি করার ঘটনা ঘিরেও লোকজনের মধ্যে ক্ষোভ ছড়ায়৷

Releated Posts

কাঠালিয়ায় প্রায় ৭৪ লক্ষ টাকা ব্যয়ে উন্নত মানের গ্রামীণ সড়ক নির্মাণ

কাঠালিয়ার প্রতিনিধি, ২৯ সেপ্টেম্বর: দীর্ঘ কয়েক বছর পর সোনামুড়া মহকুমার কাঠালিয়া এলাকায় উন্নত মানের গ্রামীণ সড়ক নির্মাণের কাজ…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে সোনামুড়ায় কংগ্রেসের বিক্ষোভ

সোনামুড়া, ২৯ সেপ্টেম্বর: দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষা এবং কথিত ‘ভোট চুরি’র প্রতিবাদে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

খোয়াই-তেলিয়ামুড়া জাতীয় সড়কের ধুলোয় অতিষ্ঠ জনজীবন, উত্তর কমারনগরে পথ অবরোধ

তেলিয়ামুড়া, ২৯ সেপ্টেম্বর: খোয়াই-তেলিয়ামুড়া জাতীয় সড়কের সম্প্রসারণ কাজে গাফিলতি এবং তীব্র ধুলোবালির প্রতিবাদে পথ অবরোধে সামিল হলেন উত্তর…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

দুর্গোৎসবের পরই আগরতলা পুর নিগম নির্বাচন, প্রস্তুতি শুরু বিজেপির

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: সামনে আগরতলা পুর নিগমের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি শুরু করল ভারতীয় জনতা পার্টি।…

ByByTaniya Chakraborty Sep 29, 2026
Scroll to Top