News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রড গেজে রেল লাইনের সুরক্ষা পর্য্যবেক্ষণ শুরু
Image

ব্রড গেজে রেল লাইনের সুরক্ষা পর্য্যবেক্ষণ শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ রাজ্যের যাত্রী পরিষেবায় প্রথম ধাপ রবিবার থেকে শুরু হচ্ছে৷ আগরতলা থেকে কুমারঘাট পর্য্যন্ত ব্রড গেজ লাইনে সেফটি কমিশনারের পর্য্যবেক্ষণ শুরু হয়েছে৷ এদিন আগরতলা রেল স্টেশনে DSC_6980যজ্ঞেরও আয়োজন করা হয়েছে৷ পদস্থ আধিকারীকরা পরে রেল লাইন ও স্টেশন চত্বর ঘুরে দেখেন৷ ২৮ এবং ২৯ মার্চ সেফটি কমিশনার এই লাইনে সুরক্ষার বিষয়টি পর্য্যবেক্ষণ করবেন৷ সেফটি কমিশনার সৈলেশ কুমার পাঠক রবিবার সকালে রাজ্যে আসেন৷ তাঁর সাথে নিরাপত্তা কমিশনের একটি দলও আসেন৷ আগরতলা থেকে জিরানীয়া হয়ে কুমারঘাট পর্য্যন্ত রেল লাইনে সুরক্ষার বিষয়টি পর্য্যবেক্ষণ করা হয়৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, ২৭ ও ২৮ মার্চ আগরতলা থেকে আমবাসা, আমবাসা থেকে মনু এবং মনু থেকে কুমারঘাট পর্য্যন্ত মোটর ট্রলিতে সুরক্ষার বিষয়টি পর্য্যবেক্ষণ করবেন সেফটি কমিশনার৷ ২৯ মার্চ কুমারঘাট থেকে আগরতলা লাইনে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টারও বেশী গতিবেগে বগিসহ রেল ইঞ্জিন চালিয়ে দেখা হবে৷ সেই মোতাবেক শনিবার বদরপুর থেকে ছয়টি বগি নিয়ে ব্রড গেজের একটি ইঞ্জিন রাতে আগরতলা স্টেশনে এসে পৌঁছেছে৷ শীঘ্রই ব্রডগ্রেজে রেল আসতে ত্রিপুরার ঘরে এমনটা আভাষ পাওয়া গেল আজ তেলিয়ামুড়া রেল স্টেশনে৷ রেল দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সফরকালে ব্রডগেজের কাজ শেষ,বাকী ত্রুটি বিচ্যুতি গুলি শেষ বারের মত পরীক্ষার জন্যই আজকের রেল দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সফর বলে জানা যায়৷
আজ বিকাল ৫ ঘটিকায় জিরানিয়া থেকে একটি পরীক্ষা মূলক ব্রডগেজ ট্রেন তেলিয়ামুড়া রেল স্টেশনে আসে৷ যে ইঞ্জিনটি নিয়ে আসা হয় তার নম্বর হল ডিডব্লিওপি ৪১৩৪০০৩৭ এরপরই পর্যবেক্ষক প্রতিনিধি দলটি বেশ কয়েকটি ট্রলি দিয়ে তেলিয়ামুড়া রেল স্টেশনে পৌঁছে৷ তবে রেললাইন পর্যবেক্ষক দল যে দপ্তরের কাজে খুশি নয় তা এবার পরিস্কার৷ তেলিয়ামুড়া স্টেশনে পৌঁছেই এক প্রকার দপ্তরের  কাজের ব্যাপারে অনেক ক্রটি বিচ্যুতির কথা তুলে ধরেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top