News Flash

  • Home
  • দিনের খবর
  • মাহেশে শুরু হল জগন্নাথ দেবের ৬২৭তম চন্দন যাত্রা উৎসব
Image

মাহেশে শুরু হল জগন্নাথ দেবের ৬২৭তম চন্দন যাত্রা উৎসব

কলকাতা, ২৩ এপ্রিল(হি.স.) : অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে মহা ধুমধামের সঙ্গে মাহেশে শুরু হল জগন্নাথ দেবের ৬২৭তম চন্দন যাত্রা উৎসব। ২১ দিন ধরে ঐতিহাসিক এই চন্দন যাত্রা উৎসব চলবে। একই সঙ্গে মায়াপুরের ইসকন মন্দিরের চন্দন যাত্রাতেও দেশি ও বিদেশি ভক্তের ঢল।

মাহেশের জগন্নাথ মন্দির কমিটির সম্পাদক পিয়াল অধিকারী জানান, আগামী ২১ দিন ধরে এই চন্দন যাত্রা উৎসব চললেও স্নানযাত্রার আগে পর্যন্ত ৪২ দিন ধরে জগন্নাথ দেবের মাথা ও সারা অঙ্গে চন্দন ও কর্পূর বেটে লাগানো হবে। ৪ জুন স্নান যাত্রা সম্পন্ন হওয়ার পর ২০ জুন মাহেশের ৬২৭তম রথযাত্রা উৎসবের সূচনা হবে।

এদিকে, নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরেও শুরু হল চন্দনযাত্রা উৎসব। ২১ দিনব্যাপী এই উৎসবের জন্য সেজে উঠেছে মন্দির চত্বর। এই উৎসবকে আরও আকর্ষণীয় করার জন্য সমাধি মন্দির সংলগ্ন পুষ্করিণী চত্বর বর্ণাঢ্য আলোকমালায় সাজানো হয়েছে। শুরুর দিন দেশ-বিদেশের প্রচুর ভক্ত অংশ নেন। ইসকন কর্তৃপক্ষের দাবি, ‘চন্দন যাত্রা উৎসবের শুরুর দিন যে পরিমাণ ভক্তের ভিড় হয়েছে, তার তুলনায় আগামী দিন আরও বেশি ভক্তসমাগম হবে।

কথিত আছে, প্রচণ্ড গরমের হাত থেকে রক্ষা পেতে জগন্নাথ দেব রাজা ইন্দ্রদ্যুম্নকে আদেশ দিয়েছিলেন তাঁর সারা শরীরে যেন চন্দন লেপন করা হয়। এই আদেশ পাওয়ার পরই রাজা জগন্নাথ দেবের শরীর ঠান্ডা করতে চন্দন লেপনের ব্যবস্থা করেন।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top