News Flash

  • Home
  • প্রধান খবর
  • মৃত ছাত্রীর দেহ টানতে টানতে নেওয়া, ভিডিয়ো-সহ বিস্ফোরক টুইট মালব্যর
Image

মৃত ছাত্রীর দেহ টানতে টানতে নেওয়া, ভিডিয়ো-সহ বিস্ফোরক টুইট মালব্যর

নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি. স.) : কালিয়াগঞ্জে মৃত ছাত্রীর দেহ টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। বিজেপি নেতা অমিত মালব্য ইতিমধ্যেই সেই ভিডিয়ো টুইট করেছেন। তাঁর অভিযোগ, প্রমাণ লোপাট বা অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে।

এই ঘটনা সম্পর্কিত একটি ভিডিয়ো টুইট করে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য অভিযোগ করেন, কিশোরীর মৃতদেহ অমানবিক ভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ। টুইট বার্তায় তিনি লেখেন, ‘এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ধর্ষিত ও খুন হওয়া রাজবংশী সম্প্রদায়ের এক নাবালিকার মৃতদেহ অসংবেদনশীলভাবে টেনে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ। এই ধরনের তাড়াহুড়ো প্রায়ই দেখা যায়। যখন উদ্দেশ্য প্রমাণ মুছে ফেলা হয় বা অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, তখন এমনটা দেখা যায়।’

মালব্য অপর এক টুইটে অভিযোগ করেন, ‘আশ্চর্যজনকভাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন স্থানীয় বিজেপি বিধায়ক সত্যেন্দ্র নাথ রায় (রাজবংশী সম্প্রদায়ের) এবং বুধরাই টুডুকে নির্যাতিতার পরিবারের সাথে দেখা করার অনুমতি দেয়নি। কিন্তু উত্তর দিনাজপুর তৃণমূল সভাপতি কানাইয়া লাল আগরওয়ালকে তাঁদের সাথে দেখা করতে দেয়। তারা এখানে কাকে বাঁচাতে চাইছে?’

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top