News Flash

  • Home
  • দেশ
  • কালিয়াগঞ্জকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে আদালতে যাবেন, দাবি সুকান্তর
Image

কালিয়াগঞ্জকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে আদালতে যাবেন, দাবি সুকান্তর

উত্তর দিনাজপুর, ২২ এপ্রিল (হি. স.) : কালিয়াগঞ্জে নির্যাতিতা কিশোরীর খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হবেন বলে জানান বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

নির্যাতিতার পরিবারের সদস্যরা শুক্রবারই অভিযোগ করেছেন যে তাকে ধর্ষণ ও খুন করা হয়েছে। তাঁরা এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। যদিও পুলিশের দাবি, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ধর্ষণে কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। ছাত্রীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। শুক্রবার সকালে দেহ উদ্ধারের পর শনিবারও থমথমে গোটা এলাকা। এই ঘটনায় চরম বিতর্ক দানা বেঁধেছে। পুলিশকে নির্যাতিতার লাশ টেনে নিয়ে যেতে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন মহলের লোকজন।

উল্লেখ্য, গত শুক্রবার কালিয়াগঞ্জের সাহেবঘাটা সংলগ্ন পালোইবাড়ি এলাকায় একটি পুকুরের পাশে প্রাণহীন অবস্থায় উদ্ধার হয়েছিল নাবালিকার দেহ। মৃত নাবালিকার বয়স ১৭ বছর।

Releated Posts

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026

রাজনৈতিক স্বার্থে সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করছে কংগ্রেস ও বিরোধীরা: যোগী

লখনউ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনৈতিক স্বার্থে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল বারবার দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে প্রশ্নবিদ্ধ করে গণতান্ত্রিক…

ByByNews Desk Sep 27, 2026

‘গুজব’ ঘিরে পাঞ্জাবের আরও এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অশান্তি, হাইওয়ে অবরোধ

চণ্ডীগড়, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ‘গুজব’কে কেন্দ্র করে পাঞ্জাবের জলন্ধরের উপকণ্ঠে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে…

ByByNews Desk Sep 27, 2026

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top