News Flash

  • Home
  • দেশ
  • সরকারি বাসভবন ছাড়লেন রাহুল গান্ধী, দেশের প্রতি জ্ঞাপন করলেন কৃতজ্ঞতা
Image

সরকারি বাসভবন ছাড়লেন রাহুল গান্ধী, দেশের প্রতি জ্ঞাপন করলেন কৃতজ্ঞতা

নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.): মোদী পদবী বিতর্কের জেরে সাংসদ পদ খারিজ হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। গুজরাটের আদালত তাঁকে দু”বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। এবার দিল্লিতে নিজের সরকারি বাংলো ছাড়লেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। ইতিমধ্যেই তাঁর জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

রাহুল গান্ধী শনিবারই তাঁর সরকারি বাংলো ১২, তুঘলক লেন বাংলো লোকসভার সচিবালয়ের কাছে হস্তান্তর করেছেন। তাঁর যাবতীয় জিনিস সনিয়া গান্ধীর বাসভবনে পাঠানো হয়েছে। শনিবার তাঁর সরকারি বাংলো থেকে একটি ট্রাক বের হতে দেখা গিয়েছে। অনুমান, এই ট্রাক করেই জিনিসপত্র সরানো হচ্ছে।
রাহুল গান্ধী এদিন বলেছেন, “হিন্দুস্তানের মানুষ আমাকে ১৯ বছর ধরে এই বাড়ি দিয়েছে, আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। সত্যি কথা বলার মূল্য চোকাতে হল আমাকে। তবে, সত্য কথা বলার জন্য যে কোনও মূল্য দিতে আমি প্রস্তুত…।”

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top