News Flash

  • Home
  • দেশ
  • রবিবার তেলেঙ্গানার চেভেল্লায় বিজয় সংকল্প সমাবেশে ভাষণ দেবেন অমিত শাহ
Image

রবিবার তেলেঙ্গানার চেভেল্লায় বিজয় সংকল্প সমাবেশে ভাষণ দেবেন অমিত শাহ

হায়দরাবাদ, ২২ এপ্রিল(হি.স.) : আগামীকাল রবিবার তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার চেভেল্লায় দলের বিজয় সংকল্প সমাবেশে ভাষণ দেবেন প্রবীণ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রাজ্য বিজেপি কার্যালয় থেকে জারি করা একটি বিজ্ঞপ্তি অনুসারে, অমিত শাহ ২৩ এপ্রিল রবিবার বিকেল ৩.৩০ টায় হায়দরাবাদের শামশাবাদ বিমানবন্দরে অবতরণ করবেন। এখান থেকে বিকেল ৩.৫০ মিনিটে নোভেটেল হোটেলে যাবেন, যেখানে বিকেল ৪টায় আরআরআর চলচ্চিত্রের নাটু নাটু গানের অস্কার পুরস্কার বিজয়ী দলের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। এই সময়ে, লেখক কেভি বিজয়েন্দ্র প্রসাদ, পরিচালক এসএস রাজামৌলি, সঙ্গীত সুরকার এমএম কিরাভানি পাশাপাশি চলচ্চিত্রের শিল্পী জুনিয়র এনটিআর এবং অভিনেতা রাম চরণকে সম্মানিত করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বিকাল ৫.১৫ মিনিটে নোভেটেল হোটেল থেকে চেভেলার উদ্দেশ্যে রওনা হয়ে বিজয় সন্ধ্যা ৬টায় সংকল্প সমাবেশে ভাষণ দেবেন। এরপর সন্ধ্যা ৭.৫০ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে দিল্লির উদ্দেশে রওনা হবেন তিনি।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top