News Flash

  • Home
  • দিনের খবর
  • মঙ্গলবার তিরুঅনন্তপুরম সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Image

মঙ্গলবার তিরুঅনন্তপুরম সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৪ এবং ২৫ এপ্রিল মধ্যপ্রদেশ, কেরালা, দাদরা এবং নগর হাভেলি এবং দমন ও দিউ সফর করবেন। এই সময়ে, তিনি ২৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রী ২৪ এপ্রিল মধ্যপ্রদেশের রেওয়াতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, যেখানে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং প্রায় ১৭,০০০ কোটি টাকার জাতীয় প্রকল্পগুলিকে উত্সর্গ করবেন।

পরের দিন ২৫ এপ্রিল, প্রধানমন্ত্রী তিরুবনন্তপুরম সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে সবুজ পতাকা দেখিয়ে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু করবেন । তারপরে, প্রধানমন্ত্রী তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে ৩২০০ কোটি টাকারও বেশি মূল্যের দেশের উন্নয়ন প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং উত্সর্গ করবেন।

প্রধানমন্ত্রী একই দিন সন্ধ্যায় নমো ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ পরিদর্শন করবেন এবং শিলভাসা, দাদরা এবং নগর হাভেলিতে ৪৮৫০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এরপর প্রধানমন্ত্রী দমনে দেবকা সি-ফ্রন্ট উদ্বোধন করবেন।

Releated Posts

‘অপারেশন সিঁদুর’ সন্ত্রাসের বিরুদ্ধে কূটনৈতিক বক্তব্য থেকে সরাসরি পদক্ষেপে রূপান্তরের বার্তা: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারত বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে যে, সন্ত্রাসবাদী হামলার ক্ষেত্রে এখন আর…

ByByNews Desk Apr 30, 2026

বেঙ্গল বিধানসভা ভোটের গণনা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়া নিয়ে কলকাতা হাইকোর্ট-এ একাধিক জনস্বার্থ মামলা (পিআইএল) দায়ের…

ByByNews Desk Apr 30, 2026

মহিলা সংরক্ষণ বিল নিয়ে উত্তরপ্রদেশ বিধানসভায় বিক্ষোভ, বিজেপির বিরুদ্ধে ‘ভুল বার্তা’ দেওয়ার অভিযোগ সমাজবাদী পার্টির

লখনউ, ৩০ এপ্রিল (আইএএনএস): মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তরপ্রদেশ বিধানসভা চত্বরে বিক্ষোভে সামিল হল সমাজবাদী পার্টি…

ByByNews Desk Apr 30, 2026

প্রতিভা-নির্ভর ইকোসিস্টেমে ভর করে আইটি হাব হিসেবে উঠছে বিশাখাপত্তনম

বিশাখাপত্তনম, ৩০ এপ্রিল (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ সরকারের প্রতিভা-নির্ভর ইকোসিস্টেমের জোরে বিশাখাপত্তনম ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ আইটি হাবে পরিণত হচ্ছে…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top