News Flash

  • Home
  • দেশ
  • হাওড়ায় সরকারি হাসপাতালে খোলা হল কোভিড ওয়ার্ড
Image

হাওড়ায় সরকারি হাসপাতালে খোলা হল কোভিড ওয়ার্ড

হাওড়া, ২০ এপ্রিল (হি. স.) : ফের চোখ রাঙাচ্ছে করোনা। পরিস্থিতি মোকাবিলায় হাওড়ায় সরকারি হাসপাতালে খোলা হল কোভিড ওয়ার্ড। রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে জেলা স্বাস্থ্য দফতর। সেই অনুযায়ী, হাওড়ার ঘুসুড়ির টি এল জয়সওয়াল হাসপাতালে খোলা হল কোভিড ওয়ার্ড।

হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য একটি ফ্লোর নির্দিষ্ট করা হয়েছে। হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, “ফের করোনার সংক্রমন বাড়ছে। তবে তা আগের মতো মারাত্মক নয়।মৃত্যুর হার কম।তাই ভয়ের কোনও কারণ নেই। তবে করোনা মোকাবিলায় জেলা স্বাস্থ্য দফতর প্ৰস্তুত। সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

উত্তর হাওড়ার টি এল জয়সওয়াল হাসপাতালে ৬০টি বেড রাখা হয়েছে। এর পাশাপাশি ১০ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট খোলা হয়েছে।এছাড়া কোভিড পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়নি। মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, করোনা নিয়ে আগের মতো ভয়ের কিছু না থাকলেও জ্বর সর্দি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ইতিমধ্যেই করোনা নিয়ে নতুন রূপরেখা প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। করোনা মোকাবিলায় একাধিক বিষয় মেনে চলতে বলা হয়েছে ওই রূপরেখায়।

Releated Posts

কৃষকরাই দেশের সমৃদ্ধির ভিত্তি, নয়ডা বিমানবন্দরের জন্য জমি দেওয়া কৃষকদের ধন্যবাদ যোগীর

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর (এনআইএ) নির্মাণের জন্য জমি প্রদানকারী কৃষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন উত্তরপ্রদেশের…

ByByNews Desk Jun 15, 2026

ফ্রান্সের সঙ্গে অংশীদারিত্ব যৌথ উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতির নতুন সুযোগ তৈরি করছে: পীযূষ গয়াল

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে এগিয়ে চলা ভারতের জন্য ফ্রান্সের সঙ্গে অংশীদারিত্ব যৌথ উদ্ভাবন ও…

ByByNews Desk Jun 15, 2026

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top