News Flash

  • Home
  • দেশ
  • অপরূপার নামে সরাসরি সিবিআইয়ের কাছে চিঠি তরুণজ্যোতির
Image

অপরূপার নামে সরাসরি সিবিআইয়ের কাছে চিঠি তরুণজ্যোতির

কলকাতা, ১৯ এপ্রিল (হি. স.) : বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে নিয়োগকাণ্ডে দুর্নীতির অভিযোগ জানিয়ে সরব হয়েছিলেন। শুক্রবার সরাসরি সিবিআইয়ের কাছে চিঠি পাঠালেন তরুণজ্যোতি।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দিল্লির অফিসে ও কলকাতার অফিসে চিঠি পাঠিয়েছেন বিজেপির আইনজীবী নেতা। সেই চিঠির অংশ তুলে টুইটারেও পোস্ট করেছেন তিনি। তরুণজ্যোতির বক্তব্য, এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতির মামলায় সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে ‘প্রমাণসহ’ সিবিআইয়ের কাছে অভিযোগ জানিয়েছেন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে তাঁর অনুরোধ, তারা যেন দ্রুত অপরূপাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।

সিবিআইকে পাঠানো চিঠিতে বিজেপির আইনজীবী নেতা কিছু ঘটনার কথা উল্লেখ করে লিখেছেন, ‘এগুলিই প্রমাণ করে আফরিন আলি ওরফে অপরূপা পোদ্দার (আরামবাগের সাংসদ) সরাসরি এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত। এই দুর্নীতির সঙ্গে হাজার হাজার কোটি টাকা জড়িয়ে রয়েছে এবং অপরূপা পোদ্দারের মতো প্রভাবশালী সাংসদ যদি বাইরে এভাবে ঘুরে বেরান, তাহলে প্রমাণ লোপাট হতে পারে এবং সাক্ষীদের হুমকিও দেওয়া হতে পারে।’

তরুণজ্যোতির দাবি, ‘গ্রুপ সি নিয়োগ দুর্নীতি প্রমাণ করে এটির শিকড় কতটা গভীরে ছড়িয়ে রয়েছে।’ এমন অবস্থায় তাই সাংসদকে দ্রুত হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন বিজেপির আইনজীবী নেতা।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top