News Flash

  • Home
  • প্রধান খবর
  • কর্ণাটকে কংগ্রেসকে সুযোগ দেওয়া মানে উন্নয়নকে পিছিয়ে দেওয়া : জে পি নাড্ডা
Image

কর্ণাটকে কংগ্রেসকে সুযোগ দেওয়া মানে উন্নয়নকে পিছিয়ে দেওয়া : জে পি নাড্ডা

বিদর, ২১ এপ্রিল (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শুক্রবার কর্ণাটকের বিদরে শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমের একটি অনুষ্ঠানে নাড্ডা বলেছেন, আমি যখন কংগ্রেসের কথা বলি, তখন বুঝতে পারি তাঁরা একটাই কাজ করেছে যা দেশের ঐক্যকে ভেঙে দিচ্ছে। কংগ্রেস সমাজ ও দেশকে বিভিন্ন অংশে বিভক্ত করেছে।

নাড্ডা আরও বলেছেন, কর্ণাটকে কংগ্রেসকে সুযোগ দেওয়ার অর্থ কর্ণাটকে ডাবল ইঞ্জিন সরকার থেকে বিরত রাখা এবং কর্ণাটকের উন্নয়নকে পিছিয়ে দেওয়া। নাড্ডা আরও বলেছেন, কর্ণাটকের জনগণের কল্যাণ নিশ্চিত করাই আমাদের মূলমন্ত্র এবং কংগ্রেসের মূলমন্ত্র হল কর্ণাটকের জনগণ ও দেশকে লুট করা। এটা সত্য যে কংগ্রেস মানে দুর্নীতি, আর কংগ্রেস মানে কমিশন এবং অপরাধীকরণ। নাড্ডার কথায়, স্বাধীনতার পর থেকে কংগ্রেস দেশ ভাগ করা ছাড়া আর কিছুই করেনি। কংগ্রেস ভাষার ভিত্তিতে, অঞ্চলের ভিত্তিতে, বিশ্বাসের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে বিভাজন করেছে, আর কী নয়! সবকিছু বিভক্ত করার প্রচেষ্টায়, তারা নিজেরাই ”বিভক্ত” হয়ে শেষ হয়েছে, তাদের আর কিছুই নেই।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top