লখনউ, ২১ এপ্রিল (হি. স.) : লিটল মাস্টার নামে খ্যাত প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার শুক্রবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাই ট্রাস্ট মুম্বইয়ের পদাধিকারী শ্রীনিবাসের সঙ্গে সকালে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে পৌঁছেছিলেন লিটল মাস্টার।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সুনীল গাভাস্কার উত্তর প্রদেশে খেলাধুলার সম্ভাবনা এবং প্রচার নিয়ে আলোচনা করেছেন। মুখ্যমন্ত্রী যোগী লিটল মাস্কারকে ওডিওপি পণ্য উপহার দেন।

