News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সখীচরণ সুকলে এনএসএসের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

সখীচরণ সুকলে এনএসএসের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ সখীচরণ বিদ্যালয়ের এনএসএস ইউনিটের সাত দিনব্যাপী বিশেষ শিবির উপলক্ষে  সোমবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার৷ রক্তদান শিবির সংঘটিত করার মধ্য দিয়ে সমাজসেবার অন্যতম নজির স্থাপন করল সখীচরণ বিদ্যালয়ের এনএসএস ইউনিট৷ সোমবার এন এস এস ইউনিটের সপ্তাহব্যাপী শিবিরের উদ্বোধনী দিনেই রক্তদান শিবির সংগঠিত করা হয়৷ রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পুর নিয়মের মেয়র দীপক মজুমদার৷ রক্তদান শিবিরের উদ্বোধন করে মেয়র বলেন নির্বাচনের কারণে গত বেশ কিছুদিন ধরে রাজ্যে রক্তদান শিবির  করা সম্ভব হচ্ছিল না৷ এর ফলে রাজ্যের ১১ টি সরকারি ব্লাড ব্যাংক এবং দুটি বেসরকারি ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট দেখা দেয়৷ রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা রক্তের সংকট দূর করার জন্য বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিবর্গের কাছে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন৷ সেই আহবানে সারা দিয়ে সখী চরণ বিদ্যালয়ের এনএসএস ইউনিট স্বেচ্ছা রক্তদান শিবিরে এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানান মেয়র৷ তিনি বলেন এন এস এস ইউনিট রাজ্যের বিভিন্ন স্থানে সমাজসেবার অঙ্গ হিসেবে এ ধরনের রক্তদান শিবির সংঘটিত করে চলেছে৷ এ ধরনের উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়েছেন৷

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top