News Flash

  • Home
  • দেশ
  • নেপাল সীমান্তে ভুট্টার খেত থেকে উদ্ধার পূর্ণবয়স্ক দাঁতালের মৃতদেহ
Image

নেপাল সীমান্তে ভুট্টার খেত থেকে উদ্ধার পূর্ণবয়স্ক দাঁতালের মৃতদেহ

কিশনগঞ্জ, ১৬ এপ্রিল (হি.স.) : মর্মান্তিক ঘটনা । কিশনগঞ্জের নেপাল সীমান্তের ধনটোলা গ্রাম পঞ্চায়েতের কামত বিহারটোলা গ্রামে ভুট্টার খেত থেকে একটি পূর্ণবয়স্ক দাঁতালের মৃতদেহ উদ্ধার। রবিবারের এই ঘটনায় বনকর্মীদের অনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাঁতালের মৃত্যু হয়েছে । এই মুহুর্তে বনকর্মীরা হাতির মৃতদেহের কাছে যেতে পারছেন না । কারণ বুনো হাতির পাল ঘটনাস্থল ঘিরে রেখেছে।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বনকর্মীরা একটি হাতির পালকে নেপালের জঙ্গলে ফেরত পাঠায়। আবার এদিন সকালে হাতির পালটি এপারে ফিরে আসে। আর সীমান্তবর্তী একটি গ্রামের ভুট্টার খেতে আশ্রয় নেয়। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাঁতালের মৃত্যু হয়েছে বলে বনকর্মীদের অনুমান। এই মুহূর্তে হাতির পালটি বুনোর মৃতদেহের আশেপাশে রয়েছে ও মাঝেমধ্যেই আর্তনাদ করছে বলে খবর।

কিশনগঞ্জ জেলার বন দফতরের উচ্চ আধিকারিক উমানাথ দুবে জানান, এই দল ছুট দাঁতালটি কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় এই ভুট্টার খেতে আশ্রয় নিয়েছিল। হয়তো অসুস্থতার কারণে মৃত্যু হতে পারে। এই মুহুর্তে বনকর্মীরা হাতির মৃতদেহের কাছে যেতে পারছেন না । কারণ বুনো হাতির পাল ঘটনাস্থল ঘিরে রেখেছে। হাতিটির মৃতদেহ ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top