News Flash

Image

মহিলা মোর্চার উদ্যোগে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৭ এপ্রিল৷৷  রাজ্যে নানা সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে বিজেপির প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে৷৷ প্রতিষ্ঠা দিবসের অঙ্গ হিসেবে শুক্রবার আগরতলা পুরো নিগমের বাইশ নম্বর ওয়ার্ডে মহিলা মোর্চার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়৷ এদিন ২২টি গাছের চারা রোপন পরে ওয়ার্ড এলাকায় বৃক্ষরোপণ উৎসব পালিত হয়েছে৷ এদিন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহিলা মোর্চার নেত্রীরা বলেন গাছ আমাদের জীবন রক্ষার অন্যতম দায়িত্ব পালন করে চলেছে৷৷ সেজন্যই রাজনৈতিক কর্মসূচির অঙ্গ হিসেবে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃক্ষ রোপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ রাজ্যের সর্বত্র এ ধরনের কর্মসূচিতে শামিল হতে মহিলা কংগ্রেসের সর্বস্তরের নেতা কর্মী সমর্থকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে৷
৬ এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস৷ এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সপ্তাহ ব্যাপী নানান কর্মসূচী গ্রহণ করা হয়েছে৷ এই সপ্তাহ ব্যাপী কর্মসূচীর অঙ্গ হিসাবে শুক্রবার আগরতলা পুর নিগমের ২২ নং ওয়ার্ডের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়৷ এইদিন লালবাহাদুর দীঘির পারে বৃক্ষ রোপণ করা হয়৷ উপস্থিত ছিলেন  বিজেপি-র মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ঝর্ণা দেববর্মা, ২২ নং ওয়ার্ডের কাউন্সিলার হিমানী দেববর্মা, ওয়ার্ডের সভাপতি সহ অন্যানরা৷ এইদিন ৬০ টি গাছের চারা রোপণ করা হয়েছে বলে জানান বিজেপি-র মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ঝর্ণা দেববর্মা৷

Releated Posts

অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার শিক্ষার্থীদের চারদিনের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি

আগরতলা, ৩০ জুলাই : জাতীয় সংহতি, সাংস্কৃতিক সম্প্রীতি এবং যুবসমাজের সর্বাঙ্গীণ বিকাশের লক্ষ্যে অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার উদয়পুরস্থিত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

মানবপাচার রোধে সক্ষমতা বৃদ্ধির কর্মশালার আয়োজন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের

আগরতলা, ৩০ জুলাই: সীমান্ত এলাকায় মানবপাচার প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার…

ByByReshmi Debnath Jul 30, 2026

কলমচৌড়ায় পুলিশের অভিযানে ১০২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, নতুন ওসির নেতৃত্বে বড় সাফল্য

আগরতলা, ৩০ জুলাই: গতকাল রাতে কলমচৌড়া থানার নবনিযুক্ত ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে উত্তর কলমচৌড়া এলাকায় একটি বিশেষ অভিযানে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

কমলপুরে এনএসএস-এর সাত দিনব্যাপী বিশেষ শিবিরের উদ্বোধন

আগরতলা, ৩০ জুলাই : সমাজসেবা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কমলপুর পিএম শ্রী কে.সি.…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top