News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ১৪২ কেজি গাঁজা উদ্ধার, আটক অসমের বাসিন্দা
Image

ত্রিপুরায় ১৪২ কেজি গাঁজা উদ্ধার, আটক অসমের বাসিন্দা

খোয়াই, ৬ এপ্রিল(হি.স.) : আবারও নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে ত্রিপুরা পুলিশ। খোয়াই জেলায় বাইজলবাড়ী ফাঁড়ির পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অসমের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ১৭ প্যাকেট শুঁকনো গাঁজা উদ্ধার করেছে। ওই ১৭ প্যাকেটে মোট ১৪২ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত হয়েছে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক। সাথে অসমের বাসিন্দা গাড়ির চালককেও পুলিশ আটক করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, আজ গাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা পাচারের গোপন সুত্রে খবর পেয়েছিল বাইজলবাড়ি ফাঁড়ি। সেই খবরের ভিত্তিতে আজ সকাল আনুমানিক আটটা নাগাদ ফাঁড়ির সামনেই নাকা চেকিংয়ে বসেছিল পুলিশ। ওই সময় এএস০১এফ সি৭৪০৫ নম্বরের একটি বোলেরো গাড়ি আটক করে তাতে তল্লাশি চালিয়ে ১৭টি প্যাকেটে ১৪২কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। সমস্ত গাঁজা গাড়ির ভেতরে লুকানো ছিল, জানান তিনি।

সাথে তিনি যোগ করেন, ওই গাড়ির চালক অসমের বঙ্গাইগাঁওয়ের বাসিন্দা আখিরুল ইসলাম( ২৭)কে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা হাতে নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top