News Flash

  • Home
  • দেশ
  • ধর্মঘটে অনুপস্থিত, জবাব দিতে অভিনব কৌশল শিক্ষকদের
Image

ধর্মঘটে অনুপস্থিত, জবাব দিতে অভিনব কৌশল শিক্ষকদের

মুর্শিদাবাদ, ৫ এপ্রিল (হি. স.) : মহার্ঘভাতার (ডিএ) দাবিতে ধর্মঘট আন্দোলনে সামিল হয়ে স্কুলে অনুপস্থিত থাকায় মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের ৬১ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাকে কারণ দর্শাতে বলেছে জেলা শিক্ষা দফতর। তারই প্রতিবাদে এবং জবাব দিতে অভিনব কৌশল গ্রহণ করলেন শিক্ষক- শিক্ষিকারা।

বুধবার দুপুরে ঢাক বাজনা নিয়ে নাচতে নাচতে এসআই অফিসে কারণ দর্শানোর জবাব দিতে আসেন ৬১ জন শিক্ষক শিক্ষিকা। হাতে কারণ দর্শানোর বিজ্ঞপ্তির ও তার উত্তর নিয়ে কার্যত ফরাক্কা ব্যারেজের এসআই অফিসে চত্বরে উদ্দীপনার সঙ্গে অভিনব প্রতিবাদের মাধ্যমে জবাব দেন শিক্ষকরা।

গত ১০ মার্চ ডিএ’র দাবিতে ধর্মঘটে সামিল হওয়ার জন্য ফরাক্কা সার্কেলের বিভিন্ন স্কুলে এর আগে ৭৪ জন শিক্ষক শিক্ষিকাদের কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়। তারপর আবারও ৬১ জন শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। তারই জবাব দিতে অভিনব উদ্যোগ নিলেন তাঁরা। এখন পর্যন্ত মোট ১৩৫ জন শিক্ষক শিক্ষিকাকে কারণ দর্শাতে বলেছে জেলা শিক্ষা দফতর।

Releated Posts

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026

বীরভূমে পুলিশের অভিযানে উদ্ধার ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা, গ্রেফতার তুলু মণ্ডলের আত্মীয়

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রায় ২৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী পাথরখাদান ব্যবসায়ী…

ByByNews Desk Jul 30, 2026

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top