News Flash

  • Home
  • দেশ
  • তুফানগঞ্জে দুয়ারে সরকার শিবিরে বিক্ষোভ স্থানীয়দের
Image

তুফানগঞ্জে দুয়ারে সরকার শিবিরে বিক্ষোভ স্থানীয়দের

কোচবিহার, ৫ এপ্রিল (হি. স.): আবেদন করেও রাজ্য সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা পাচ্ছেন না, এই অভিযোগে দুয়ারে সরকার ক্যাম্প বন্ধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এমনকি শিবিরের ব্যানার পোস্টার সমেত সরকারি নথিপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের ধলপল-১ গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার শিবিরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ও জেলা প্রশাসনের একাধিক আধিকারিক। বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর পুলিশ প্রশাসনের আশ্বাসে সেখানে দুয়ারে সরকার শিবিরের কাজকর্ম ফের চালু হয়।

বুধবার তুফানগঞ্জ-১ ব্লক প্রশাসনের উদ্যোগে ধলপল বাজারে বসে দুয়ারে সরকার শিবির। পাশাপাশি ওই গ্রাম পঞ্চায়েতের ১৪ নম্বর বুথেও টেবিল চেয়ার নিয়ে শিবিরে বসেন আধিকারিকরা। এলাকার বেহাল রাস্তাঘাট নিয়ে দুয়ারে সরকারের কাছে আগেই অভিযোগ জানিয়েছিলেন গ্রামবাসীরা। অভিযোগ, দুয়ারে সরকারের নামে গ্রামবাসীদের হয়রানি করা হচ্ছে। শিবিরে বিভিন্ন আবেদনপত্র পূরণ করা হচ্ছে। তবে কাজ একটাও হচ্ছে না।

অভিযোগ, কী কারণে কাজ হচ্ছে না, আধিকারিকরা সেটাও জানাচ্ছেন না। কাজকর্ম বাদ দিয়ে মানুষ দুয়ারে সরকারের শিবিরে আসছেন। এসব অভিযোগ তুলেই গ্রামের লোকজন শিবিরের কাজকর্ম বন্ধ করে দেন। ব্যানার, পোস্টার ছিঁড়ে ফেলা হয়। শিবিরের কাগজপত্রও ছিঁড়ে দেওয়া হয়। তা নিয়ে শিবিরে উত্তেজনা ছড়ায়। পরে অবশ্য পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি আয়ত্তে আসে।

Releated Posts

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026
Scroll to Top