News Flash

  • Home
  • দেশ
  • ভোট ব্যাংক টিকিয়ে রাখতেই হাওড়া, রিষরার মত ঘটনা ঘটানো হচ্ছে সুকৌশলে দাবি নওশাদ সিদ্দিকীর
Image

ভোট ব্যাংক টিকিয়ে রাখতেই হাওড়া, রিষরার মত ঘটনা ঘটানো হচ্ছে সুকৌশলে দাবি নওশাদ সিদ্দিকীর

ক্যানিং, ৫ এপ্রিল (হি. স.) : রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়া এবং রিষরাতে যে ঘটনা ঘটেছে তা সুকৌশলে ঘটনা হয়েছে, শাসক দলের ভোটব্যাঙ্ক কমতে বসেছে, সেই কারণে সেই ভোট ব্যাংকে সুকৌশলে বাড়ানোর জন্য এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলে দাবি করেছেন আইএসএফের চেয়ারম্যান তথা ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত তালদি এলাকায় আইএসএফের একটি কর্মী বৈঠকে যোগ দিয়ে এই মন্তব্য করেন নওশাদ। এছাড়াও এদিন কর্মীসভার মঞ্চ থেকে একের পর এক শাসকদলকে বেধেন এই আইএসএফ নেতা।

পঞ্চায়েত ভোটের আগে কর্মীদেরকে সংযত ও সচেতন থাকার বার্তা দেন নওশাদ। এদিন তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমরা কাটমানির রাজনীতি করতে আসিনি, আমরা এলাকার উন্নয়ন করতে এসেছি। আমাদের দেখে শাসক ভয় পেয়েছে, শাসককে ভয় পাওয়ানো আমাদের কর্তব্য। এলাকার উন্নয়নের জন্য রাজনীতি করতে এসেছেন বলে জানান নওশাদ। সম্প্রতি রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়ানোর ঘটনা কে কেন্দ্র করে নওশাদ বলেন, সুকৌশলে ভোট ব্যাংকে ধরে রাখার জন্য এই অরাজকতা ঘটানো হচ্ছে না তো?

পঞ্চায়েত ভোটে আইএসএফ যে প্রার্থী দেবে তাদের সম্পত্তির খতিয়ান রাজ্য অফিসে জমা রাখা হবে। ভোটে জিতলে সেই প্রার্থীর সম্পত্তির হিসেব প্রত্যেক বছর রাজ্য অফিসে জমা দিতে হবে। ভোটে জেতার পর দুর্নীতি করে অর্থ কামালে তাকে সাংবিধানিক ক্ষমতা বলে প্রার্থী পদ খারিজ করা হবে বলেও কর্মীদের বার্তা দেন নওশাদ। সমস্ত আইএসএফ কর্মীকে মানুষের জন্য কাজ করতে হবে, এলাকায় সম্প্রীতি বজায় রাখতে হবে এই বার্তা দেন তিনি। পঞ্চায়েত ভোটে আইএসএফ কারও সাথে জোট করবে কিনা সে বিষয়টা এখনো পরিষ্কার নয়, তবে বিষয়টি আলোচনার স্তরে রয়েছে বলে এদিন জানান নওশাদ।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top