News Flash

  • Home
  • দেশ
  • হাইকোর্টের নির্দেশে হনুমান জয়ন্তী পালনের সিদ্ধান্ত
Image

হাইকোর্টের নির্দেশে হনুমান জয়ন্তী পালনের সিদ্ধান্ত

কলকাতা, ৫ এপ্রিল (হি. স.) : পুলিশের আপত্তি সত্বেও কলকাতা হাইকোর্টের নির্দেশে হনুমান জয়ন্তী পালন করবে দক্ষিণ কলকাতার শ্রী রাম দত্ত সংঘ।

ভারতীয় জনতা যুব মোর্চার নেতা তথা আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় বুধবার এ কথা জানিয়ে এক বিবৃতিতে লেখেন, হনুমান জয়ন্তী পালনের জন্য বাংলায় আবারও মাননীয় হাইকোর্টের দ্বারস্থ হতে হল। জগৎ কিশোর ভগত বনাম পশ্চিমবঙ্গ রাজ্য এবং অন্যান্যদের বিষয়ে বিচারপতি রাজশেখর মান্থা এদিন একটি আদেশ দিয়েছেন। তাতে তিনি আবেদনকারী তথা শ্রী রাম দত্ত সংঘের সহ-সভাপতিকে বৃহস্পতি ও শুক্রবার হনুমান জয়ন্তী পালন ও উদযাপন করার অনুমতি দিয়েছেন।

বাঁশদ্রোনি থানার অন্তর্গত, কলকাতা পুরসভার ১১২ ওয়ার্ডের অধীন, অগ্রদূত ক্লাবের বিপরীতে রাস্তায়, শিশুভারতী মাঠের কাছে, ১১২, হরিসভা মঠের পাশে (কলকাতা ৭০) হবে এটি। রাজ্য সরকার হনুমান জয়ন্তী পালনের জন্য এই আবেদনের বিরোধিতা করে অভিযোগ করে যে জনসাধারণের অসুবিধা হবে। এবং ওখানে কিছু কাজ চলছে। কিন্তু মাননীয় আদালত আবেদনকারীকে সমস্ত আনুষ্ঠানিকতা অর্থাৎ সাধারণ জনগণের অসুবিধা, শব্দ দূষণের নিয়ম বজায় রাখা এবং এলাকা পরিষ্কার করা প্রভৃতি পালনের পরে হনুমান জয়ন্তী পালন করার অনুমতি দিয়েছে।“

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top