News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় শীঘ্রই শুরু হবে ইএসআইসি হাসপাতালের নির্মাণ কাজ, রাজ্যের শ্রম মন্ত্রীকে আশ্বাস কেন্দ্রীয় শ্রম মন্ত্রীর
Image

ত্রিপুরায় শীঘ্রই শুরু হবে ইএসআইসি হাসপাতালের নির্মাণ কাজ, রাজ্যের শ্রম মন্ত্রীকে আশ্বাস কেন্দ্রীয় শ্রম মন্ত্রীর

নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি. স.) : ত্রিপুরায় ইএসআইসি হাসপাতালের নির্মাণ কাজ খুব শীঘ্রই শুরু হবে। ত্রিপুরার শ্রম মন্ত্রী টিংকু রায়কে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় শ্রম মন্ত্রী ভুপেন্দ্র যাদব। ত্রিপুরার শ্রম মন্ত্রী দিল্লি সফরে আজ কেন্দ্রীয় শ্রম মন্ত্রীর সাথে সাক্ষাতে ওই আশ্বাস পেয়েছেন।
এদিন তিনি বলেন, নয়াদিল্লিতে আজ কেন্দ্রীয় শ্রম মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সাথে সাক্ষাৎ করেছি এবং শ্রমদপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে তাঁর সাথে আলোচনা সেরেছি। তিনি জানান, নির্বাচনের পূর্বে বোধজংনগরে ত্রিপুরার শ্রমজীবী মানুষদের কল্যাণে অত্যাধুনিক চিকিৎসা সুবিধাযুক্ত ১০০ শয্যা বিশিষ্ট ইএসআইসি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। আজকের এই গুরুত্বপূর্ণ সাক্ষাতে কেন্দ্রীয় শ্রম মন্ত্ৰী আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই সেই হাসপাতাল নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে।
তাঁর কথায়, এই হাসপাতালটি নির্মাণ হলে ত্রিপুরার এক বিশাল অংশের শ্রমজীবী নাগরিক ও তাঁদের পরিবার সেখানে অত্যাধুনিক চিকিৎসার সুবিধা পাবে। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে ও মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বে শ্রমশক্তির উন্নয়নে ত্রিপুরা সরকার আগামীদিনেও সম্পূর্ণ উদ্যমী থাকবে। 

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top