News Flash

Image

অরুন্ধতীনগরে রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷  আগরতলায় আজ অনুষ্ঠিত হচ্ছে জি-২০ বি’ান বিষয়ক সম্মেলন৷ জি-২০ সম্মেলন রাজ্যের কাছে একটা গর্বের বিষয়৷ এই সম্মেলন রাজ্যের উন্নয়নে আগামীদিনে এক নতুন পথ দেখাবে৷ এই সম্মেলনের মধ্য দিয়ে রাজ্যের ক’ষ্টি, সংস্ক’তি, পরম্পরা, পর্যটন ও এখানকার মানুষের আর্থসামাজিক মান বিশ্বের দরবারে তুলে ধরা সম্ভব হবে৷ আজ আগরতলা পুরনিগমের ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে এক রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন৷ ৩৯ নং ওয়ার্ডের অরুন্ধতীনগর সুকল সংলগ এলাকায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ এদিন মুখ্যমন্ত্রী অরুন্ধতীনগরে ঋষি অরবিন্দ ওপেন জিম ও অরুন্ধতীনগর কোচিং সেন্টারেরও উদ্বোধন করেন৷ উল্লেখ্য, অরুন্ধতীনগরে এই ওপেন জিমটি গড়ে তুলতে ব্যয় হয়েছে ৯ লক্ষ ৯৮ হাজার টাকা৷ মুম্বাইয়ের আরিহান্ট ইণ্ডাস্ট্রিয়াল কর্পোরেশন লিমিটেড এই জিমটি তৈরি করেছে৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মিনা রাণী সরকার, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজমদার, কর্পোরেটর অলক রায়, কর্পোরেটর প্রসেনজিৎ লোধ, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উপধিকর্তা বনজিৎ বাগচি, সমাজসেবী অসীম ভ-াচার্য, সমাজসেবী স’য় সাহা প্রমুখ৷ এদিন রক্তদান শিবিরে এলাকার ৯৩ জন রক্তদান করেন৷ তাছাড়া মরণোত্তর চক্ষুদান করেন দীপঙ্কর দেবনাথ ও পূজা দেবনাথ৷ মুখ্যমন্ত্রী তাদের হাতে শংসাপত্র তুলে দেন৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top