News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুমারঘাটে টিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের রক্তদান
Image

কুমারঘাটে টিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের রক্তদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷  ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন ও কুমারঘাট মহকুমা প্রশাসনের উদ্যোগে গতকাল এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ কুমারঘাট পুরপরিষদ, পেঁচারথল ও কুমারঘাট ব্লক প্রশাসনের সহযোগিতায় কুমারঘাটের প’ায়েতরাজ ট্রেনিং ইনস্টিটিউটে এই মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী সুুধাংশু দাস এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন৷ রক্তদান শিবিরের উদ্বোধন করে প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচি রূপায়ণে টিসিএস অফিসারদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ সরকারি কর্তব্য পালনের বাইরেও টিসিএস অফিসার্সগণ রক্তদানে এগিয়ে এসেছেন৷ তাদের এই ভূমিকা প্রশংসনীয়৷ তিনি বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই টিসিএস অফিসার্সগণ এই উদ্যোগ নিয়েছেন৷ তাদের এই রক্ত একটা মুমূর্ষু রোগীর জীবন দান করবে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দ দাস, বিধায়ক ভগবান দাস, কুমারঘাট প’ায়েত সমিতির চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস, ঊনকোটি জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার৷ স্বাগত বক্তব্য রাখেন কুমারঘাট মহকুমার মহকুমা শাসক সুুবত কুমার দাস৷ মেগা রক্তদান শিবিরে ১৮ জন মহিলা সহ ১০১ জন রক্তদান করেন৷

Releated Posts

বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি

আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…

ByByReshmi Debnath Jun 11, 2026

রানীবাজারে তেলবাহী লরির ধাক্কায় স্কুটার আরোহীর মৃত্যু, ঘাতক গাড়ির খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরার রানীবাজারের দলুরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুদীপ দেবনাথ নামে…

ByByReshmi Debnath Jun 11, 2026

সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে আহত কৃষক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১জুন: পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন এক কৃষক।…

ByByReshmi Debnath Jun 11, 2026

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top