News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারত সফরে এলেন ভুটানের রাজা, আনুষ্ঠানিক অভ্যর্থনা বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের
Image

ভারত সফরে এলেন ভুটানের রাজা, আনুষ্ঠানিক অভ্যর্থনা বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): কিছুদিন আগেই ডোকালাম নিয়ে ভুটানের উপর চিন চাপ সৃষ্টি করছে বলে শোনা যাচ্ছিল। এর মাঝে সোমবার তিনদিনের সরকারি সফরে ভারতে এসেছেন ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক। এদিন ভুটানের রাজাকে অভ্যর্থনা জানান ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। ৩ থেকে ৫ এপ্রিল সরকারি সফরে ভারতে থাকবেন ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার পাশাপাশি বিভিন্ন সরকারি অধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। ভুটানের রাজার সঙ্গে এই সফরে এসেছেন সেই দেশের পররাষ্ট্র বিষয়ক ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী এবং রয়্যাল গর্ভনমেন্ট অফ ভুটানের বিভিন্ন সিনিয়র আধিকারিকরা।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top