News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে ২০-হাজারের গন্ডি পেরোল সক্রিয় রোগী; কোভিড-সংক্ৰমণ বেড়ে ১,৮৩০, ২৪ ঘন্টায় মৃত্যু ১১ জনের
Image

ভারতে ২০-হাজারের গন্ডি পেরোল সক্রিয় রোগী; কোভিড-সংক্ৰমণ বেড়ে ১,৮৩০, ২৪ ঘন্টায় মৃত্যু ১১ জনের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): ভারতে করোনার দৈনিক সংক্ৰমণ চিন্তা বাড়িয়ে রোজই বাড়ছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১,৮৩০ জন, এই সময়ে ভারতে মৃত্যু হয়েছে কোভিড-আক্রান্ত ১১ জন রোগীর। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ২০,২১৯-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৫ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। মোট কোভিড-আক্রান্তের সংখ্যা বেড়ে ৪,৪৭,২৬,২৪৬-তে পৌঁছেছে। ১১ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৮৯২-এ পৌঁছে গিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৭৫,১৩৫ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৬ শতাংশ। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ০২ হাজার ৭৯৯ জন প্রাপক, মোট টিকা প্রাপকের সংখ্যা ২২০,৬৬,১১,৮১৪। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২ এপ্রিল সারা দিনে ভারতে ৫৯,৫১২ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Releated Posts

সৌদি ফেরতদের লিঙ্গ বৈষম্যমূলক মনোভাবের রিপোর্টে ‘উদ্বেগজনক’ মন্তব্য শশী থারুরের

তিরুবনন্তপুরম, ২৪ আগস্ট (আইএএনএস): সৌদি আরব থেকে কেরলে ফিরে আসা অভিবাসীদের মধ্যে নারীর বিরুদ্ধে লিঙ্গভিত্তিক হিংসা নিয়ে তুলনামূলকভাবে…

ByByNews Desk Aug 24, 2026

ভারতে ‘১,৫৮০টি সুজুকি’ তৈরির আহ্বান জাপানি সংস্থাগুলিকে পীযূষ গোয়েলের

টোকিও, ২৪ আগস্ট (আইএএনএস): ভারতে ব্যবসা ও বিনিয়োগ আরও বাড়িয়ে সুজুকির মতো সাফল্যের নজির তৈরি করার জন্য জাপানি…

ByByNews Desk Aug 24, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘দেশবিরোধী কার্যকলাপ’ বন্ধের দাবিতে আজ এবিভিপির মিছিল, কড়া নিরাপত্তা

কলকাতা, ২৪ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘দেশবিরোধী বামপন্থী কার্যকলাপ’ বন্ধের দাবিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর মিছিলকে কেন্দ্র…

ByByNews Desk Aug 24, 2026

মহারাষ্ট্রের অমরাবতী হাসপাতালে আগুন, ধোঁয়ায় মৃত্যু ৩ সদ্যোজাতের

অমরাবতী, ২৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের অমরাবতীর জেলা মহিলা হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) সোমবার ভোরে ভয়াবহ আগুনের…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top