News Flash

  • Home
  • দিনের খবর
  • নৌবাহিনীর নতুন ভাইস চিফ পদে দায়িত্ব নিলেন সঞ্জয় জসজিৎ সিং
Image

নৌবাহিনীর নতুন ভাইস চিফ পদে দায়িত্ব নিলেন সঞ্জয় জসজিৎ সিং

নয়াদিল্লি, ২ এপ্রিল(হি.স.) : ভারতীয় নৌবাহিনীর নতুন ভাইস চিফ হিসেবে নিযুক্ত হলেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় জসজিৎ সিং। রবিবার দায়িত্ব নেওয়ার পরে তিনি জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে পৌঁছে সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারপরে সাউথ ব্লকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। তিনি ভাইস অ্যাডমিরাল সতীশ কুমার নামদেও-র স্থলাভিষিক্ত হলেন। নৌবাহিনীতে ৩৯ বছরেরও বেশি সময় ধরে চাকরি করার পর ৩১ মার্চ অবসর গ্রহণ করেন। এর আগে সঞ্জয় জসজিৎ সিং ডেপুটি চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ (অপারেশনস) এর দায়িত্বে ছিলেন।

ভাইস অ্যাডমিরাল সঞ্জয় জসজিৎ সিং জাতীয় প্রতিরক্ষা একাডেমির একজন স্নাতক। তিনি ১৯৮৬ সালে নৌবাহিনীর নির্বাহী শাখায় নিযুক্ত হন। তিনি ২০০৯ সালে ভারতীয় নৌবাহিনীর মেরিটাইম ডকট্রিন, ২০১৫ সালে ভারতীয় সামুদ্রিক নিরাপত্তা কৌশলের প্রধান ছিলেন। তিনি ১৯৯২ সালে ন্যাভিগেশন এবং দিকনির্দেশনায় বিশেষায়িত হন। ২০০০ সালে যুক্তরাজ্যে অ্যাডভান্সড কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স করেন।
নৌবাহিনীতে করা অন্যান্য পরিবর্তনের মধ্যে ভাইস অ্যাডমিরাল সুরজ বেরি শনিবার চিফ অব পার্সোনেল হিসেবে দায়িত্ব নিয়েছেন। ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন কন্ট্রোলার পার্সোনেল সার্ভিসের দায়িত্ব নিয়েছেন এবং ভাইস অ্যাডমিরাল অতুল আনন্দ ডিরেক্টর জেনারেল নেভাল অপারেশনস হিসেবে দায়িত্ব নিয়েছেন।

Releated Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ‘বিদ্রোহী’ তৃণমূল গোষ্ঠীর আবেদন খারিজ, রায় সংরক্ষণ করল কলকাতা হাই কোর্ট

কলকাতা, ১৩ জুলাই : তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৪৪০ কোটি টাকা ফ্রিজ করার ঘটনায় দায়ের হওয়া…

ByBySandeep Biswas Jul 13, 2026

গো-হত্যা বিরোধী আইন কার্যকরের দাবিতে জনস্বার্থ মামলা গ্রহণে অনীহা সুপ্রিম কোর্ট, প্রত্যাহারের অনুমতি

নয়াদিল্লি, ১৩ জুলাই(আইএএনএস) : গো-হত্যা বিরোধী আইন কার্যকরভাবে প্রয়োগ এবং দেশজুড়ে কসাইখানা নিয়ন্ত্রণের দাবিতে দায়ের হওয়া একটি জনস্বার্থ…

ByBySandeep Biswas Jul 13, 2026

কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির প্রয়াণে ভারতে রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত জাতীয় পতাকা

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির প্রয়াণে সোমবার এক দিনের রাষ্ট্রীয়…

ByBySandeep Biswas Jul 13, 2026

অনুদান তছরুপ বিতর্কের মাঝেই রামমন্দিরে সিইও নিয়োগের বিজ্ঞপ্তি জারি ট্রাস্টের

অযোধ্যা, ১৩ জুলাই (আইএএনএস) : রামমন্দিরে অনুদান তছরুপের অভিযোগ ঘিরে বিতর্কের আবহেই প্রধান নির্বাহী আধিকারিক (সিইও) পদে নিয়োগের…

ByBySandeep Biswas Jul 13, 2026
Scroll to Top