News Flash

  • Home
  • খেলা
  • শিয়ান পাওয়ার লিফটিং-এ রাজ্যের অমল অমরদ্বীপ, দুবাইবাসী স্পন্সরের প্রতি কৃতজ্ঞতা
Image

শিয়ান পাওয়ার লিফটিং-এ রাজ্যের অমল অমরদ্বীপ, দুবাইবাসী স্পন্সরের প্রতি কৃতজ্ঞতা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল।। ত্রিপুরার দুই পাওয়ার লিফটার পাড়ি জমাচ্ছেন এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে। স্বপ্ন সফল করার প্রত্যাশায় ৬৬ কেজি বিভাগে অমল ঘোষ এবং ১২০ কেজি বিভাগে অমরদ্বীপ দেববর্মা। ত্রিপুরার দুই প্রতিযোগী হলেও এখন তারা দেশের প্রতিনিধি। যদিও এবারকার এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে কেরালার আলাপ্পূজাতে। আগামী ১ থেকে ৬ই মে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নশিপে দুই প্রতিযোগী কোচ শান্তনু সূত্রধর এবং ম্যানেজার প্রীয়তোষ দাস-এর তত্ত্বাবধানে ২৮ এপ্রিল কেরালার উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন। ২৯ এপ্রিল ইন্ডিয়ান টেন্টে উনারা রিপোর্ট করবেন। আজ বেলা ১১ টায় পশ্চিম ত্রিপুরা জেলা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশন আহূত এক সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্ট ও প্রতিযোগীদ্বয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়। পাশাপাশি তাদের এই এশিয়ান মিটে অংশগ্রহণের বিষয়ে সামগ্রিকভাবে এগিয়ে আসা দুবাইবাসী বাংলাদেশের নাগরিক মোঃ তারিক উজ্জামানকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উনি মূলত একজন ইমপোর্ট এক্সপোর্ট এর ব্যবসায়ী হলেও সোশ্যাল মিডিয়ায় দুই প্রতিযোগীর এ ধরনের সাফল্যে অত্যন্ত আনন্দিত। তিনি স্পনসরের ভূমিকায় নিজেকে সামিল করতে সুদূর দুবাই থেকে ত্রিপুরায় চলে এসেছেন। আর্থিকভাবে সহযোগিতার পাশাপাশি তিনি তাদের সাফল্যও কামনা করছেন।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top