News Flash

Image

সুকান্ত মজুমদারকে ফোন অমিত শাহর

কলকাতা, ৩১ মার্চ (হি. স.) : অশান্ত হাওড়ার পরিস্থিতি জানতে চেয়ে শুক্রবারবিকেলে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিষয়টি জানিয়েছেন সুকান্ত মজুমদার।

রাজ্যের পরিস্থিতির কথা পৌঁছে গিয়েছে দিল্লির কানেও। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা জানতে চেয়ে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদকে ফোন করে রাজ্যের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা জানতে চেয়েছেন অমিত শাহ।

গতরাতের ঘটনার পর থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী দলগুলি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে আমার কথা হয়েছে। পুরো বিষয়টি ওনাকে জানিয়েছি। উনি যথেষ্ট উদ্বিগ্ন।”

প্রসঙ্গত, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এদিন বিকেলে দুয়ারে সরকার সংক্রান্ত বিষয়ে সাংবাদিক বৈঠক করার সময়ে জানিয়েছেন, হাওড়ায় দুয়ারে সরকারের শিবির হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং গাড়ি চলাচলও করছে। উদ্বিগ্ন না হওয়ার বার্তা দিয়েছেন তিনি। তবে দুয়ারে সরকারের বাইরে আর কোনও মন্তব্য করতে চাননি তিনি।

প্রসঙ্গত, গতকাল রাত থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে হাওড়ার বেশ কিছু এলাকায়। সেই গোলমাল সামাল দিতে বিপুল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।

Releated Posts

‘অপরাধীদের মনে ভয় তৈরি করুন’, দিল্লিতে ধর্ষণের ঘটনায় পুলিশকে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক ধর্ষণ ও যৌন নিগ্রহের ঘটনাগুলি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলায় সোমবার দিল্লি পুলিশ ও…

ByByNews Desk Oct 5, 2026

দলীয় তহবিল ব্যবহারে বাধা, বিশেষ আধিকারিকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মমতা শিবির

কলকাতা, ৫ অক্টোবর (আইএএনএস): দুর্গাপুজোর আগে দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ তোলার অনুমতি না দেওয়ার অভিযোগ তুলে…

ByByNews Desk Oct 5, 2026

পশ্চিম বঙ্গে ইসিএলের সিদুলি কোলিয়ারিতে জল ঢুকে আতঙ্ক, শ্রমিকদের নিরাপদে সরানো হল

কলকাতা, ৫ অক্টোবর (আইএএনএস): পশ্চিম বর্ধমানের আন্দালের সিদুলি কোলিয়ারি এলাকায় সোমবার আচমকা খনির ভিতরে জল ঢুকে পড়ায় আতঙ্ক…

ByByNews Desk Oct 5, 2026

অমৃতসরে তিন দুষ্কৃতীর গুলিতে জখম রেল পুলিশের এএসআই, পাঞ্জাবের আইনশৃঙ্খলা নিয়ে মান সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): পাঞ্জাবের অমৃতসরে বাড়ি ফেরার পথে তিন অজ্ঞাতপরিচয় বাইক আরোহীর গুলিতে জখম হলেন রাজ্য পুলিশের…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top