নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ ডক্টর হেডগেওয়ার স্মারক সমিতি উদ্যোগে শুক্রবার আগরতলা পুর নিগমের মহিলা সাফাই কর্মীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্ন সচেতন শিবির অনুষ্ঠিত হয়৷ আশ্রম চৌমুহনীস্থিত এক বিয়ে বাড়িতে শিবিরের মাধ্যমে ১১৩ জন মহিলা সাফাই কর্মীরা হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়৷ এর মধ্যে ছিল গ্লাভস, স্যানিটাইজার, স্যানিটারি ন্যাপকিন সহ অন্যান্য সামগ্রী৷ উপস্থিত ছিলেন সদর এস ডি পি ও অজয় কুমার দাস, বিশিষ্ট সমাজসেবী ডঃ রঞ্জিত চক্রবর্তী সহ অন্যান্যরা৷ মূলত সাফাই কর্মীদের পরিবার এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ আগামী দিনে পুর নিগমের তিনটি জোনের মহিলা সাফাই কর্মীদের এই সামগ্রী প্রদান করা হবে বলে জানান বিশিষ্ট সমাজসেবী ডঃ রঞ্জিত চক্রবর্তী৷

পুর নিগমের সাফাই কর্মীদের পাশে সামাজিক সংস্থা
Tags:
Releated Posts
সরকারি হাসপাতালের ওষুধ সরবরাহ খতিয়ে দেখতে আচমকা গোপন পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ৪ জুলাই: সরকারি হাসপাতালের ডিসপেন্সারিতে ওষুধ সরবরাহে কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে…
আগরতলা পুর নিগমের উদ্যোগে বনমহোৎসব পালন, বৃক্ষরোপণের আহ্বান মেয়রের
আগরতলা, ৪ জুলাই: বনমহোৎসব উপলক্ষে আগরতলা পুর নিগমের উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ডে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।…
দক্ষিণ ত্রিপুরার কৃতি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা, উদ্যোগে আইসিএফএআই বিশ্ববিদ্যালয়
শান্তিরবাজার, ৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন বিদ্যালয়ের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (টিবিএসই) এবং সেন্ট্রাল বোর্ড অফ…
আনন্দনগরে স্কুলশিক্ষকের বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ
আনন্দনগর, ৪ জুলাই: শ্রীনগর থানা এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। বেশ কিছুদিন আগে আনন্দনগর গার্লস…


















