News Flash

  • Home
  • খেলা
  • আসামে জাতীয় সাবজুনিয়র হ্যান্ডবলে শেষ আটে ত্রিপুরা
Image

আসামে জাতীয় সাবজুনিয়র হ্যান্ডবলে শেষ আটে ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ।।

কোয়ার্টার ফাইনালে ত্রিপুরা। জাতীয় সাবজুনিয়র হ্যান্ডবল প্রতিযোগিতার। অসমের সোনাপুর মিনি স্টেডিয়ামে দ্বিতীয় দিনেও দাপটের সঙ্গে খেলে ত্রিপুরার খেলোয়াড়রা। বুধবার সকালে অরুনাচল প্রদেশকে ১৩-‌০ গোলে পরাজিত করে প্রি কোয়ার্টার ফাইনালে উঠে ত্রিপুরা। বিকেলে প্রি কোয়ার্টার ফাইনালে তামিলনাড়ুকে ২০-‌২৫ গোলে পরাজিত করে ত্রিপুরা। ওই ম্যাচে ত্রিপুরাকে হারানোর জন্য ব্যাপক কারচুপি শুরু হয়েছিলো। কিন্তু বাধা হয়ে দাড়ান রাজ্য সংস্থার কর্তারা। শেষে ফেডারেশনের সচিবের মধ্যাস্থতায় ত্রিপুরা দল মাঠে থাকে। এবং জয় পেয়ে মাঠ ছাড়ে। ত্রিপুরার পক্ষে ইন্দ্রজিৎ দাস সর্বোচ্চ ৮ টি গোল করে। আজ সকালে কোয়ার্টার ফাইনালে ত্রিপুরা খেলবে দিল্লির বেরুদ্ধে। খেলা শেষে ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশন এর সহ-সভাপতি, সাধারণ সম্পাদক , দায়িত্ব প্রাপ্ত কোচ, ম্যানেজার ও  টেকনিক্যাল বেক্তিত্ব সহ দলের সমস্ত খেলোয়াররা খেলার শেষে ময়দানে পরে থাকা  সমস্ত  আবর্জনা পরিষ্কার করে সচ্ছ ভারতের দৃষ্টান্ত স্থাপন করেছে এবং উপস্থিত সমস্ত দর্শকদের অভিনন্দন কুড়িয়ে ত্রিপুরা রাজ্যের সন্মান অর্জন করেছেন।

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top