News Flash

Image

মুর্শিদাবাদে গ্রেফতার ভুয়ো পুলিশ

মুর্শিদাবাদ, ২৯ মার্চ (হি. স.) : রেলওয়ে জিআরপির সিভিক ভলেন্টিয়ারকে মারধর কাণ্ডে ভুয়ো পুলিশকে গ্রেফতার করল নিউ ফরাক্কা জিআরপি। মঙ্গলবার রাতে দুর্গাপুরের অন্ডাল থেকে গ্রেফতার করে ফরাক্কায় নিয়ে আসা হয় ধৃত ব্যক্তিকে। রেলওয়ে জিআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম আশু শেখ। বাড়ি ফরাক্কার বেওয়া গ্রামে। বুধবার রেলওয়ে জিআরপি সিভিক ভলেন্টিয়ারকে মারধর কাণ্ডে অভিযুক্ত ব্যক্তিকে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়।

প্রসঙ্গত, গত সোমবার কর্মরত রেলওয়ে জিআরপির সিভিক ভলেন্টিয়ারকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে এক রেলযাত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ফরাক্কার নিউ ফরাক্কা স্টেশনে। রেলওয়ে জিআরপি সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত সিভিক ভলেন্টিয়ারের নাম রবীন্দ্রনাথ চৌধুরী। অভিযুক্ত রেল যাত্রী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মদ্যপ অবস্থায় গালিগালাজ করছিল। সেসময় বাধা দেন কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার। অভিযুক্ত নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে সিভিক ভলেন্টিয়ারকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।

অভিযোগ, সিভিক ভলেন্টিয়ারকে লাথি ও ঘুষি মারা হয়। স্থানীয় কয়েকজন যাত্রী ছুটে গিয়ে তাঁকে রক্ষা করেন। ঘটনা জানাজানি হতেই স্থানীয় জিআরপির আইসি যান নিউ ফরাক্কা স্টেশনে। সেই সময় অভিযুক্ত যাত্রী সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার পর সিভিক ভলেন্টিয়ারকে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করানো হয়। এরপর আক্রান্ত ভলেন্টিয়ার নিউ ফরাক্কার জিআরপি অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে। ঘটনার তদন্ত নেমে নিউ ফরাক্কার জিআরপি মঙ্গলবার রাতে দুর্গাপুরের অন্ডাল থেকে গ্রেফতার করে অভিযুক্ত ফরাক্কার বাসিন্দা আশু শেখকে। তদন্তে জানা যায়, এই ব্যক্তি পুলিশে কর্মরত নন।

Releated Posts

হোটেলে অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের ‘নিরন্তর গাফিলতি ও অবহেলা’কে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৯ আগস্ট(আইএএনএস) : কলকাতার কেন্দ্রস্থলে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের…

ByBySandeep Biswas Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

ভোটে বারবার পরাজয়ের পর আত্মবিশ্বাস হারিয়েছে বিরোধীরা, সংসদে হতাশা প্রকাশ করছে: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): একের পর এক নির্বাচনে পরাজয়ের পর বিরোধীরা আত্মবিশ্বাস হারিয়েছে এবং সেই হতাশা সংসদের অধিবেশনে…

ByByNews Desk Aug 19, 2026

এমএমডিআর সংশোধনের বিরোধিতা নবীন পট্টনায়কের, ওড়িশার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভুবনেশ্বর, ১৯ আগস্ট (আইএএনএস): সংসদে পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন বা এমএমডিআর আইনের সাম্প্রতিক…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top